আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

দেশে বিভিন্ন স্থানে একদিনে সড়কে ঝরল ৯ প্রাণ

দেশে বিভিন্ন স্থানে একদিনে সড়কে ঝরল ৯ প্রাণ

দেশে সড়ক দুর্ঘটনায় বিভিন্ন স্থানে ৯ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে ৬ জন। গাজীপুরে অটোরিকশাচালক ও যাত্রী, নরসিংদীর শিবপুরে সিএনজিচালিত অটোরিকশার যাত্রী, কুষ্টিয়ার দৌলতপুরে যুবক, পটুয়াখালীর কলাপাড়ায় বৃদ্ধা, কুড়িগ্রামের উলিপুর ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুই শিশু, নীলফামারীর কিশোরগঞ্জে বৃদ্ধা ও চুয়াডাঙ্গার দামুড়হুদায় বৃদ্ধা মারা গেছেন।

গাজীপুর : ট্রাকচাপায় অটোরিকশাচালক ও যাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার রাতে মহানগরীর নাওজোর এলাকায় ঢাকা-টাঙ্গাইল সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন দিনাজপুর জেলার ফুলবাড়ী থানার চকিয়াপাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে অটোরিকশাচালক নাজিম এবং গাজীপুর সিটি কর্পোরেশনের বাসন হারুন মার্কেট এলাকার মোসলেম উদ্দিনের ছেলে অটোরিকশার যাত্রী মহসিন মিয়া।

বাসন থানার ওসি রফিকুল ইসলাম জানান, ইসলামপুর রোড থেকে একটি অটোরিকশা যাত্রী নিয়ে ঢাকা বাইপাস সড়কে উঠে উল্টোপথে ভোগড়ার দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে টাঙ্গাইলগামী কয়লাভর্তি একটি ট্রাক মুখোমুখি হলে অটোরিকশাটি সড়কের মাঝখানে উল্টে যায়। তাৎক্ষণিক অটোরিকশার যাত্রী এবং চালক সড়কের মাঝে পড়ে গেলে কয়লাভর্তি ট্রাকটি তাদের চাপা দেয়। ঘটনাস্থলে দু’জনেরই মৃত্যু হয়।

নরসিংদী : নরসিংদীর শিবপুরে কাভার্ডভ্যান ও সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৫ জন। মঙ্গলবার দুপুরে ঢাকা-মনোহরদী আঞ্চলিক সড়কের শিবপুর খাদ্যগুদামের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শফিকুল ইসলাম নরসিংদীর মনোহরদী উপজেলার চন্দনপুর এলাকার সিরাজুল ইসলামের ছেলে। শিবপুর মডেল থানার এসআই আফজাল জানান, ঢাকা থেকে সিমেন্ট বোঝাই কাভার্ডভ্যান মনোহরদী যাচ্ছিল। অপরদিক থেকে যাত্রী নিয়ে যাচ্ছিল সিএনজি। শিবপুর উপজেলার খাদ্যগুদামের সামনে মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলেই সিএনজিতে থাকা ১ জন মারা যায়, আহত হয় ৫ জন। শিবপুর মডেল থানার ওসি মোল্লা আজিজুর রহমান বলেন, কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। চালক পালিয়েছে।

দৌলতপুর (কুষ্টিয়া) : কুষ্টিয়ার দৌলতপুরে ইটবোঝাই ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মামুন আলী নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার কল্যাণপুর-মাজদিয়াড় সড়কের কল্যাণপুর বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে। আহত ট্রলিচালক শাওনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মামুন মরিচা ইউনিয়নের মাজদিয়াড় মুন্সিপাড়া গ্রামের মুছহাদ মুন্সির ছেলে। দৌলতপুর থানা পুলিশ যুবকের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় জামাতার বাড়ি থেকে নিজের বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় জয়গুন বিবি নামে বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার উপজেলার বালিয়াতলী ইউনিয়নের বাইশাখোলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। জয়গুন বিবির বাড়ি মিঠাগঞ্জ ইউনিয়নের পূর্বমধুখালী গ্রামে, আজিজ খানের স্ত্রী।

উলিপুর (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের উলিপুরে বাসের ধাক্কায় প্রাণ গেছে রিনতি আক্তার নামে এক শিশুর। চালক ও বাস আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উলিপুর-রাজারহাট সড়কের কাজিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। উপজেলার দলদলিয়া ইউনিয়নের রঞ্জু মিয়ার মেয়ে রিনতি বাড়ির পাশে রাস্তায় দাঁড়িয়েছিল। এ সময় উলিপুর-রংপুরগামী এমএন ক্লাসিক মিনিবাস শিশুটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। উলিপুর পুলিশ লাশ থানায় নিয়ে আসে। রিনতি পঞ্চম শ্রেণিতে পড়ত।

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কে বাঙ্গরা নামক স্থানে মঙ্গলবার দুপুরে অটোরিকশাচাপায় স্বাধীন (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে মুরাদনগর উপজেলার চাপিতলা গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। ২ দিন আগে স্বাধীন মায়ের সঙ্গে নানার বাড়ি বেড়াতে এসেছিল।

কিশোরগঞ্জ (নীলফামারী) : নীলফামারীর কিশোরগঞ্জে প্রশিক্ষণার্থী চালকের মাইক্রোবাসের ধাক্কায় লক্ষ্মরানী নামে এক বৃদ্ধা মারা গেছে। সোমবার সন্ধ্যায় বড়ভিটা ফুটবল মাঠে জুয়েল নামে এক যুবক ড্রাইভিং শেখার সময় এ ঘটনা ঘটে। লক্ষ্মরানী দক্ষিণ বড়ভিটা ডাঙ্গাপাড়া গ্রামের মৃত জোগেশ চন্দ্রের স্ত্রী। কিশোরগঞ্জ থানার ওসি আবদুল আউয়াল জানান, মামলা হয়েছে।

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়েছেন উনিয়া বাসফোঁড় নামে এক বৃদ্ধা। তিনি দর্শনা মেথরপট্টির নরেস বাসফোঁড়ের স্ত্রী। মঙ্গলবার দুপুরে দর্শনা-মুজিবনগর মেথরপট্টি এলাকায় ভুট্টাবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হন তিনি। পুলিশ ট্রাকটি আটক করেছে। দর্শনা থানার ওসি মাহাবুবুর রহমান কাজল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এন

শেয়ার করুন

পাঠকের মতামত