আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের বিনামূল্যে চোখের চিকিৎসা

ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের বিনামূল্যে চোখের চিকিৎসা

ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টর পরিচালিত আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রকল্প-২য় পর্যায়, ডিএসসিসি, পার্টনারশিপ এরিয়া-৩ এবং বাংলাদেশ আই ট্রাস্ট হাসপাতালের উদ্যোগে ২৯ নভেম্বর বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পটি রাজধানীর নগর মাতৃসদন হাজারীবাগে সকাল ৯:৩০ হতে দুপুর ২.০০ ঘটিকা পর্যন্ত অনুষ্ঠিত হয়।

ক্যাম্পটিতে বাংলাদেশ আই ট্রাস্ট হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ হাসা জাওয়াদ রোগী দেখেন। ক্যাম্পটির মাধ্যমে নারী, পুরুষ ও শিশুসহ মোট ১০৩ জনকে সেবা দেয়া হয়। এসব রোগীদের মধ্যে থেকে প্রয়োজন অনুসারে স্বল্পমূল্যে ও অতিদরিদ্রদেরকে বিনামূল্যে বাংলাদেশ আই ট্রাস্ট হাসপাতাল ছানি অপারেশনের সুযোগ  দেওয়া হবে।

কালুনগরের বাসিন্দা মোছাঃ ফজিলা বেগম আজকের ক্যাম্পটিতে তার চোখ দেখান। ফজিলা বেগম জানান, এই ক্যাম্পে না আসলে আমি জানতাম না আমার চোখে ছানি পড়েছে। বাংলাদেশ আই ট্রাস্ট হাসপাতাল একজন রোগীর ছানি অপারেশনের দায়িত্ব নেন। তিনি বলেন আমরা মত হত দরিদ্র পরিবারের পক্ষে এই ছানি অপারেশন সম্ভব না। এই ক্যাম্পের মাধ্যমে বাংলাদেশ আই ট্রাস্ট হাসপাতালে ফ্রি ছানি অপারেশন সুযোগ করে দেওয়ায় তিনি সবাইকে ধন্যবাদ জানান। ক্যাম্পটি সুষ্ঠভাবে পরিচালনায় সার্বিকভাবে সহযোগিতা করেন ডাম স্বাস্থ্য সেক্টর ইউপিএইচ সিএসডিপি ডিএসসিসি পিএ-৩ প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মাহফিদা দীনা রুবাইয়া, ক্লিনিক ম্যানেজার ডাঃ ইসরাত শারমিন, এমআইএস অফিসার মোঃ মনিরুজ্জামান এবং বাংলাদেশ আই ট্রাস্ট হাসপাতালের অরগানাইজার মো: মামুন উর রশিদ, অপটেমেট্রিষ্ট মো: বাদল সাহা শোভন, সহকারী ক্যাম্প কো-অর্ডিনেটর মো: বোরহান উদ্দিন।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এন

শেয়ার করুন

পাঠকের মতামত