আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

আগামী বছর ‘বিশ্ব শান্তি সম্মেলন’ আয়োজন করবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

আগামী বছর ‘বিশ্ব শান্তি সম্মেলন’ আয়োজন করবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

বিশ্বজুড়ে শান্তি ও সহনশীলতার সংস্কৃতিকে শক্তিশালী করতে আগামী বছর ‘বিশ্ব শান্তি সম্মেলন’ আয়োজন করবে বাংলাদেশ।  স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এ সম্মেলনের আয়োজন করা হবে বলে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন জানিয়েছেন।

মুজিববর্ষ উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে মঙ্গলবার ভার্চুয়াল ‘বঙ্গবন্ধু লেকচার সিরিজ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানান মন্ত্রী।

ড. মোমেন বলেন, সংঘাত নিরসনে আলোচনা, কূটনীতি ও শান্তিপূর্ণ উপায়ের পথনির্দেশক ছিলেন বঙ্গবন্ধু। বর্ণ, জাতি পরিচয়, ধর্ম,  নির্বিশেষে সবাইকে দৃঢ়ভাবে সহনশীলতার সংস্কৃতি ধারণ করতে হবে। ‘বঙ্গবন্ধু লেকচার সিরিজ’-এর প্রথম দিনে আজ (মঙ্গলবার) প্রবন্ধ উপস্থাপন করেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন আগামী মাসে বঙ্গবন্ধুর ওপর প্রবন্ধ উপস্থাপন করবেন। আগামী বছর জুড়ে প্রতি মাসে দেশ-বিদেশের বিশিষ্টজনেরা এই লেকচারে অংশ নেবেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, শান্তি ছাড়া কোনো উন্নয়ন ঘটতে পারে না। আর অশান্তি তখনই তৈরি হয় যখন ভিন্ন বিশ্বাস ও মতের মধ্যে সহনশীলতার ঘাটতি দেখা যায়। এজন্য মিয়ানমারে রোহিঙ্গাদের বাস্তুচ্যুত হওয়ার পেছনে অসহনশীলতাকে দায়ী করেন ড. মোমেন।

‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়’- বঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতির কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী ডা. মোমেন বলেন, বাংলাদেশ এখনও এই নীতি মেনে সংঘাত ও যুদ্ধের বিরোধিতা করে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এন

শেয়ার করুন

পাঠকের মতামত