আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

সিলেটে মাওলানা আব্দুল মতীন ফাউন্ডেশনের ২য় পর্বের শীতবস্ত্র বিতরণ সম্পন্ন।

সিলেটে মাওলানা আব্দুল মতীন ফাউন্ডেশনের ২য় পর্বের শীতবস্ত্র বিতরণ সম্পন্ন।

সিলেটের প্রথিতযশা আলিমে দ্বীন,শায়খুল ইসলাম আল্লামা মুশাহিদ বায়মপুরী রাহিমাহুল্লার একান্ত শাগরিদ, জামেয়া মুশাহিদিয়া খাগাইল মাদরাসা কোম্পানীগঞ্জ এর দীর্ঘকালীন নাজিমে তা'লিমাত, হযরত মাওলানা আব্দুল মতীন হাফিযাহুল্লাহ'র নামে প্রতিষ্ঠিত সমাজ সেবামূলক সংগঠন "মাওলানা আব্দুল মতীন ফাউন্ডেশন, সিলেট" এর উদ্যোগে গত ১১ই ডিসেম্বর শুক্রবার বিকেল চারটায় শীতবস্ত্র বিতরণ কর্মসূচীর দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয়।

সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের নন্দিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ মাওলানা আব্দুল মতীন ফাউন্ডেশন এর মানবিক এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, আল্লাহ তা'আলা তাদের সমাজ সেবামূলক সকল কার্যক্রমকে কবুল করুক। ফাউন্ডেশনের কর্তৃপক্ষ  অনেক কষ্ট করে গরীব-অসহায়দের সাহায্য-সহযোগিতা করে যাচ্ছেন।তাদের  এ সহযোগিতা অব্যাহত থাকুক আর আগামীতে উপজেলা-জেলা পর্যায়ে সর্বত্র ফাউন্ডেশনের কার্যক্রমের ছড়িয়ে পড়ুক,সেই প্রত্যাশাও করছি। এ ক্ষেত্রে গোয়াইনঘাট উপজেলা পরিষদের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি জানান।

তিনি আরো বলেন, শুধুমাত্র মাওলানা আব্দুল মতীন ফাউন্ডেশন নয়, বিত্তবানরা সবাই নিজ নিজ অবস্থান থেকে অসহায়,আর্ত মানবতার সাহায্যে এগিয়ে আসা উচিত। মানবসেবার কাজের সাথে নিজেকে সম্পৃক্ত করা সকল মুসলমানদের ঈমানী দায়িত্ব।

সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্য ও  জামিয়া ইসলামিয়া দারুল সালাম নন্দিরগাঁও মাদরাসার মুহতামীম মাওলানা রফিক আহমদ মহল্লী সঞ্চালনায় শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মানাউরা নূরানী তা'লীমুল কোরআন মাাদরাসার পরিচালক মাওলানা কুতুব উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট রাজনীতিবিদ আব্দুল খালেক, আন্তর্জাতিক সংবাদ সংস্থা একে নিউজ এর  সম্পাদক সাংবাদিক আনোয়ার হোসাইন, ইত্তেহাদ টাইমস এর সম্পাদক সুলতান মাহমুদ বিন সিরাজ, সাবেক ইউ/পি মেম্বার মদরিছ আলী শিকদার।

 অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট নগরীর বিশিষ্ট ব্যবসায়ী মাশহুদুর রহমান মাসুদ,বিশিষ্ট মুরব্বি খলিলুর রহমান, করামত আলী, ৭নং ওয়াডের মেম্বার প্রার্থী সিদ্দিক আহমদ, ৬নং ওয়াডের মেম্বার প্রার্থী আজির উদ্দিন ও সালিক আহমদ সাদী  প্রমূখ। এছাড়াও  সভায় এলাকার  বিশিষ্ট ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, শিক্ষক, ছাত্র প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা মাওলানা আব্দুল মতীন ফাউন্ডেশন, সিলেটের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূঁয়সি প্রশংসা করেন। বিশেষ করে ফাউন্ডেশনের সেক্রেটারি, আমেরিকা প্রবাসী লেখক-সাংবাদিক  মাওলানা রশীদ আহমদকে তাঁর সমাজ কর্মে অনন্য অবদানের জন্যে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

উল্লেখ্য, ফাউন্ডেশন গত ৫ ডিসেম্বর ১ম দফায় দুই শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছিলো। এবছর ২০২০ সালে শীতার্ত অসহায় মানুষের মধ্যে মাওলানা আব্দুল মতীন ফাউন্ডেশন, সিলেট এর পক্ষ থেকে চারটি পর্বে মোট এক হাজার কম্বল বিতরণ করা হবে।

শেয়ার করুন

পাঠকের মতামত