আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

‘অগ্রাধিকার ভিত্তিতে করোনা ভ্যাকসিন পাবে প্রবাসীরা’

‘অগ্রাধিকার ভিত্তিতে করোনা ভ্যাকসিন পাবে প্রবাসীরা’



বিদেশগামী প্রবাসীদের বিনামূল্যে করোনা পরীক্ষার জন্য উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ। সেই সঙ্গে করোনা ভ্যাকসিন প্রদানে তাদের অগ্রাধিকার তালিকায় রাখার কথা জানান তিনি। এজন্য স্বাস্থ্যমন্ত্রীকে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে চিঠিও দেওয়া হবে বলে জানান ইমরান আহমেদ।

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) শনিবার (১৯ ডিসেম্বর) আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে সকালে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় একথা বলেন প্রবাসীকল্যাণ মন্ত্রী ইমরান আহমদ।

'দক্ষ জনশক্তি প্রেরণ নিরাপদ অভিবাসন নিশ্চিত করবে'-শীর্ষক এই বিতর্ক প্রতিযোগিতায় বিষয়ের পক্ষে ইস্টার্ন ইউনিভার্সিটি ও বিপক্ষে সাউথ ইস্ট ইউনিভার্সিটি অংশ নেয়। হাসান আহমেদ চৌধুরী কিরন বিদেশগামী কর্মীদের করোনা ভ্যাকসিন দেয়ার ক্ষেত্রে অগ্রাধিকারের তালিকায় রাখা ও বিনামূল্যে করোনা পরীক্ষার বিষয়ে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে এই ব্যাপারে উদ্যোগ নেয়ার কথা বলেন মন্ত্রী।

এখন থেকে বিদেশে কর্মী পাঠাতে শ্রমিকদের দক্ষ করে তোলার বিষয়টিকেই সবচেয়ে বেশী গুরুত্ব দেয়ার কথাও বলেন প্রবাসীকল্যাণ মন্ত্রী। এছাড়া, কর্মী পাঠাতে স্বচ্ছতার জন্য একটি স্বয়ংসম্পূর্ণ ডাটাবেজ করা হচ্ছে বলেও জানান মন্ত্রী।

ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রবাসীকল্যাণ সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন।

শেয়ার করুন

পাঠকের মতামত