আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

যুক্তরাজ্যে নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাসে: লন্ডন থেকে দেশে ফেরা ১৬৫ যাত্রী হোম কোয়ারেন্টিনে

যুক্তরাজ্যে নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাসে: লন্ডন থেকে দেশে ফেরা ১৬৫ যাত্রী হোম কোয়ারেন্টিনে

যুক্তরাজ্যে নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়ার পর বিশ্বের বিভিন্ন দেশ যুক্তরাজ্য থেকে আসা যাত্রীদের বাধ্যতামূলক ৭ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখার ব্যবস্থা করলেও বাংলাদেশ সে নীতি অনুসরণ করছে না।

বৃহস্পতিবার সকালে লন্ডন ফেরত ১৬৫ জন যাত্রী নিয়ে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর তাদের সবাইকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়ে নিজ নিজ বাসাবাড়িতে পাঠিয়ে দেয়া হয়েছে।

এ বিষয়ে ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক মো. হাফিজ আহমদ বলেন, নতুন করে কোনো নির্দেশনা না থাকায় যুক্তরাজ্য থেকে সিলেট আসা ১৬৫ যাত্রীকে পরীক্ষা-নিরীক্ষা করে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

তিনি জানান, যুক্তরাজ্য থেকে সরাসরি ১৬৫ জন যাত্রী নিয়ে ওসমানী বিমানবন্দরে বাংলাদেশ বিমানের বিজি ২০২ ফ্লাইটটি সকাল ৯টা ৭ মিনিটে অবতরণ করে। তাদের সবাই যুক্তরাজ্য থেকে করোনামুক্ত সনদ নিয়ে এসেছেন এবং এখানে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষায়ও তাদের করোনার লক্ষণ না থাকায় তাদের হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। কারও শরীরে করোনার উপসর্গ না থাকায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নেয়ার দরকার পড়েনি বলেও জানান তিনি।

সম্প্রতি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাস পাওয়ার কথা জানান। এরপর থেকে সারাবিশ্বে করোনাভাইরাসের নতুন বৈশিষ্ট্য নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) অবশ্য নতুন ভাইরাস নিয়ে শঙ্কিত না হয়ে বিশ্ববাসীকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছে।

নতুন বৈশিষ্ট্যের এ করোনাভাইরাস ৭০ ভাগ দ্রুতগতিতে বিস্তার ঘটাচ্ছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে। ভাইরাসটির ক্ষেত্রে ভ্যাকসিন কাজ করবে কিনা তা নিয়েও আলোচনা চলছে।

বাজারে থাকা শীর্ষস্থানীয় টিকা প্রস্তুতকারকরা বলেছেন, করোনার নতুন ধরনের ওপরও তাদের টিকা কার্যকর হবে। ভাইরাসটির নতুন বৈশিষ্ট্য নিয়ে প্রাথমিক একটি বিশ্লেষণ প্রকাশিত হয়েছে এবং এতে ১৭টি গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়েছে বলে জানা যায়।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

শেয়ার করুন

পাঠকের মতামত