আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

এই জাতীয় পার্টি এরশাদের না : বিদিশা এরশাদ

এই জাতীয় পার্টি এরশাদের না : বিদিশা এরশাদ

জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা এরশাদ বলেছেন, জাতীয় পার্টি এখন লাইফ সাপোর্টে চলে গেছে। বর্তমানে যে জাতীয় পার্টি আছে সেটি এরশাদের জাতীয় পার্টি না।

শুক্রবার জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছেলে এরিক এরশাদকে নিয়ে রংপুরে এরশাদের কবর জিয়ারত ও ফাতেহা পাঠ শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ সব কথা বলেন তিনি।

বিদিশা এরশাদ বলেন, ‘জাতীয় পার্টিকে পুরনো রূপে ফিরিয়ে আনতে আমি এরিক এরশাদকে নিয়ে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া যাবো। জাতীয় পার্টিকে সু-সংগঠিত করতে সারাদেশে জাতীয় পার্টির সাবেক ও বর্তমান নেতাদের ডোর-টু-ডোর যাবো।’

এরিক এরশাদ বলেন, ‘আজ জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা রংপুরে এসেছি। বাবার কবর জিয়ারত করেছি। আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। মহান আল্লাহ যেন আমার বাবাকে বেহেস্ত নসিব করেন।’

এর আগে এরশাদের কবর জিয়ারত শেষে পুষ্পস্তবক অর্পণ করেন বিদিশা ও এরিক। পরে তারা পল্লী নিবাস বাসভবনে ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।

এ সময় হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান জাপার সাবেক প্রেসিডিয়াম সদস্য কাজী মামুনুর রশীদ, সাবেক প্রেসিডিয়াম সদস্য জাফর আহমেদ সিদ্দিকী, হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টের পরিচালক অ্যাডভোকেট রুবায়েত হাসান, প্রেস সচিব এএসএম সায়েম সাকলায়েম উপস্থিত ছিলেন।


শেয়ার করুন

পাঠকের মতামত