আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

পিকে হালদারের হাজার কোটি টাকা জব্দ, ৬২ সহযোগীর সন্ধান

পিকে হালদারের হাজার কোটি টাকা জব্দ, ৬২ সহযোগীর সন্ধান

অর্থ পাচারের অভিযোগে কানাডায় পলাতক ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিস লিমিটেডের পরিচালক প্রশান্ত কুমার হালদারের হাজার কোটি টাকা জব্দ করা হয়েছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক। একই সঙ্গে তার ৬২ সহযোগী থাকার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার দুপুরে দুদক প্রধান কার্যালয়ে সাংবাদিকদের একথা জানান কমিশনের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার।

দুদক সচিব বলেন, এখন পর্যন্ত তার প্রায় এক হাজার ৫৭ কোটি ৮০ লাখ টাকা ফ্রিজ করা হয়েছে। ইতোমধ্যে অনেককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পিকে হালদারের সঙ্গে সম্পৃক্ততা আছে এমন অনেককেই জিজ্ঞাসাবা করা হয়েছে।

পিকে হালদারের ইস্যুটা অনেক বড় জানিয়ে দুদক সচিব বলেন, পিকে হালদারকে জিজ্ঞাসাবাদে অনেক নতুন তথ্য পাচ্ছি। আমাদের তদন্তকারী কর্মকর্তাদের তথ্য থেকে যতটুকু জানতে পেরেছি মোটামুটি ৬২ জনের সঙ্গে তার লিংক আছে।

পিকে হালদারের বান্ধবী অবন্তিকা বড়ালকে গ্রেপ্তারের প্রসঙ্গে দুদক সচিব বলেন, গতাকাল আমরা ধানমন্ডি থেকে পিকে হালদারের সংশ্লিষ্টতা আছে এমন একজন নারীকে গ্রেপ্তার করেছি। তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড মঞ্জুর হয়েছে। জিজ্ঞাসাবাদ হয়ে গেলে আমরা বিস্তারিত জানাতে পারবো।

এর আগে পিকে হালদারের বান্ধবীদের নিয়ে সর গরম হয় সোশ্যাল মিডিয়া। তবে এই বিষয়ে গেল বছরের ২০ ডিসেম্বর দুদকের আইনজীবী মো. খুরশীদ আলম খান বলেন, ‘পিকে হালদারের গার্লফ্রেন্ডদের ব্যাংক হিসাবে কোটি কোটি টাকা লেনদেনের তথ্য পাওয়া গেছে।’

 

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

শেয়ার করুন

পাঠকের মতামত