আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

বিপুল ভোটে জয়ী হলেন সেই আলোচিত কাদের মির্জা

বিপুল ভোটে জয়ী হলেন সেই আলোচিত কাদের মির্জা

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা নির্বাচনে বিপুল ভোটে জয় পেলেন ভোটের আগে ক্ষমতাসীন দলের বিভিন্ন নেতার সমালোচনা করে আলোচনায় আসা আওয়ামী লীগের মেয়র প্রার্থী ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভাই আবদুল কাদের মির্জা।

শনিবার দিনব্যাপী ভোটগ্রহণ শেষে দেখা গেছে নির্বাচনে তিনি ১০ হাজার ৭৩৮ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।

প্রতিন্দ্বন্দ্বী বিএনপির প্রার্থীর চেয়ে তিনি এগিয়ে রয়েছেন ৮ হাজার ৯৬০ ভোটে। বিএনপি প্রার্থী পেয়েছেন ১৭৭৮ ভোট।

কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণভাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ঘটেনি কোনো ধাওয়া পাল্টা ধাওয়া বা সহিংসতার ঘটনা।

শনিবার সন্ধ্যায় নির্বাচনের ফলাফল নিশ্চিত করেন, জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মো. রবিউল আলম।

তিনি বলেন, ৯টি কেন্দ্র থেকে প্রাপ্ত ভোটে আওয়ামী লীগ প্রার্থী আবদুল কাদের মির্জা পেয়েছেন ১০ হাজার ৭৩৮ভোট, বিএনপি প্রার্থী কামাল উদ্দিন চৌধুরী পেয়েছেন ১ হাজার ৭৭৮ ভোট ও জামায়াত সমর্থীত স্বতন্ত্র প্রার্থী মাওলানা মোশারফ হোসেন পেয়েছেন ১ হাজার ৪৫১ ভোট।

নোয়াখালীতে প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে বসুরহাট পৌরসভায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ব্যাপক ভোটারদের উপস্থিতিতে শনিবার সকাল ৮টা থেকে শুরু হওয়া এ ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলে বিকাল ৪টা পর্যন্ত। সকাল সাড়ে ৮টার দিকে ১নং কেন্দ্র উদয়ন প্রিক্যাডেট একাডেমি কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থী, সকাল ৯টার দিকে ৫নং বসুরহাট এএইচসি কেন্দ্রে বিএনপি প্রার্থী ও ৮নং বসুরহাট ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে নিজেদের ভোট দিয়েছেন স্বতন্ত্রপ্রার্থী।

নির্বাচনে সাধারণ কাউন্সিলর পদে ২৫ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৭জন প্রার্থী অংশগ্রহণ করেছেন। পৌরসভাটিতে মোট ভোটার ছিল ২১হাজার ১১৫জন। যার মধ্যে পুরুষ ১০হাজার ৬২১ এবং মহিলা ভোটার রয়েছেন ১০হাজার ৪৯৪ জন। ৯টি কেন্দ্রে মোট ৬১টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

শেয়ার করুন

পাঠকের মতামত