আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

৩৬০ টোটাল সলিউশনের তত্ত্বাবধানে আমান গ্রাফিক্সের ’লীড’ সনদ প্রাপ্তি

৩৬০ টোটাল সলিউশনের তত্ত্বাবধানে আমান গ্রাফিক্সের ’লীড’ সনদ প্রাপ্তি

ছবি: এলএবাংলাটাইমস

বিল্ডিং পরিচালনা ও রক্ষণাবেক্ষণের উপর ভিত্তি করে ৯০ পয়েন্ট অর্জনের মাধ্যমে ‘৩৬০ টোটাল সলিউশনে’র সার্বিক তত্ত্বাবধানে থাকা ইউনিফিল গ্রুপের সদস্য আমান গ্রাফিক্স অ্যান্ড ডিজাইনস লিমিটেড ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের পক্ষ থেকে ‘লীড প্লাটিনাম ২০০৯’ সনদ  অর্জন করেছে।

কারখানা ক্যাটাগরীতে এটি বিশ্বের সপ্তম এবং বাংলাদেশে চতুর্থ। এছাড়া, তৃতীয় পক্ষীয় আগুন ও বিল্ডিং নিরাপত্তা নিরীক্ষণ পর্ষদ  ACCORD Bangladesh এই কারখানার সুযোগ-সুবিধাগুলো নিরীক্ষা সাপেক্ষে  নিরাপদ কর্মস্থল হিসেবে ঘোষণা করেছে।

আমান গ্রাফিক্স অ্যান্ড ডিজাইনস লিমিটেডের এ সনদ নিশ্চিতে পরামর্শক হিসেবে কাজ করেছেন বাংলাদেশের একমাত্র ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের ফ্যাকাল্টি সদস্য এবং গ্রিন বিল্ডিং বিশেষজ্ঞ অনন্ত আহমেদ ও তাঁর প্রতিষ্ঠান ‘৩৬০ টোটাল সলিউশন’। যার এখন পর্যন্ত ২০২টির বেশি সংস্থার পরামর্শক হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। 

রোববার (৩১ জানুয়ারি) সকালে সাভারে অবস্থিত আমান গ্রাফিক্স অ্যান্ড ডিজাইনস ফ্যাক্টরীর কার্যালয়ে যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিলের পক্ষ থেকে আমান গ্রাফিক্স অ্যান্ড ডিজাইনস লিমিটেডের চেয়ারম্যান সাইফুল হক ভুঁইয়ার হাতে সনদ হস্তান্তর করেন ‘৩৬০ টোটাল সলিউশনে’র ব্যবস্থাপনা পরিচালক এবং ইউএসজিবিসি ফ্যাকাল্টি অনন্ত আহমেদ।

সনদ প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ইউএসজিবিসি’র দক্ষিণ-পূর্ব এশিয়া ও মধ্যপ্রাচ্য বিষয়ক ব্যবস্থাপনা পরিচালক গোপাল কৃষ্ণ পদ্মানাভন এবং মার্কেটিং ডেভেলপমেন্ট বিভাগের প্রধান আঞ্চলিক কর্মকর্তা শান্তনু দত্ত গুপ্ত এবং কাউন্সিলের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়াও, ইউনিফিল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

আমান গ্রাফিক্স অ্যান্ড ডিজাইনস চেয়ারম্যান সাইফুল হক তাঁর প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, 'আমরা জনাব অনন্ত আহমেদ ও তাঁর পুরো টিমের সরাসরি তত্ত্বাবধান ও নিয়মিত দিকনির্দেশনায় এই পুরো কর্মকান্ডের কার্যকরী  দালিলিক অভিপ্রায় সম্পন্ন করতে পেরেছি। এটি খুব গুরুত্বপূর্ণ অর্থ বহন করে এবং যার জন্য আমরা কৃতজ্ঞ'।

অপরদিকে অনন্ত আহমেদ বলেন, 'লীড সার্টিফিকেটকে কেবলই একটি সাদামাটা কাগজ মনে করা উচিত নয় । এটি সবচেয়ে কার্যকরী ব্যবসায়িক ব্যবস্থাপনা মডেল যদি আমরা এটি সঠিকভাবে বুঝে শুনে প্রয়োগ করতে পারি'।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত