আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

দেশে বাড়ছে ক্যানসার রোগীর সংখ্যা

দেশে বাড়ছে ক্যানসার রোগীর সংখ্যা

বিশ্ব ক্যানসার দিবস আজ

‘ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যানসার (আইএআরসি) ও বাংলাদেশ ক্যানসার সোসাইটির তথ্য মতে, বাংলাদেশে ক্যানসার রোগীর সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে।

বর্তমানে দেশে ক্যানসার রোগীর সংখ্যা প্রায় ১২ লাখ। প্রতি বছর এ রোগে দেশে প্রায় ২ লাখ মানুষ মারা যাচ্ছে। আর বছরে নতুন করে আক্রান্ত হচ্ছে প্রায় ৩ লাখ। এসব রোগীর মধ্যে ফুসফুস, মুখগহ্বর, রক্তনালি, জরায়ু ও স্তন ক্যানসারে আক্রান্তের সংখ্যাই বেশি। নারী রোগীদের মধ্যে শতকরা ৩০ ভাগ জরায়ু-মুখ ক্যানসারে আক্রান্ত।

এ পরিস্থিতিতে আজ ৪ ফেব্রুয়ারি পালিত হবে বিশ্ব ক্যানসার দিবস-২০২১। এ বছর দিবসের প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে— ‘ক্যানসারের বিরুদ্ধে আমরা আছি, থাকব’। দিবসটি উপলক্ষ্যে বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে।

দিবসটি উপলক্ষ্যে গতকাল বুধবার ইউনাইটেড হসপিটালের ক্যানসার যোদ্ধাদের নিয়ে পেশেন্ট ফোরাম আলোচনাসভার আয়োজন করে। ‘ক্যানসার স্ক্রিনিং ও সচেতনতা পরিবার থেকেই শুরু হোক’ শিরোনামে অনুষ্ঠানের আয়োজন করে। ‘আমি পারি ও আমি পারব’— এই অঙ্গীকার নিয়ে ক্যানসার রোগীরা একা নয়, এই প্রত্যয় ব্যক্ত করেন ইউনাইটেড হসপিটালের ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ ফাইজুর রহমান।

অনুষ্ঠানে ক্যানসার রোগী ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। ক্যানসার বিশেষজ্ঞ ডা. রশিদ উন নবী ও ডা. অসীম কুমার সেনগুপ্ত তাদের চিকিত্সক ও সহকর্মীদের নিয়ে অনুষ্ঠানে বক্তব্য রাখেন। আরেও বক্তব্য রাখেন ইউনাইটেড হসপিটালের ডিরেক্টর, কমিউনিকেশন অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট ডা. শাগুফা আনোয়ার।

গতকাল বুধবার কমিউনিটি অনকোলজি সেন্টার ট্রাস্ট ও সিরাক-বাংলাদেশ যৌথ আয়োজনে একটি আলোচনাসভার আয়োজন করে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরে দেশের ক্যানসার নিয়ন্ত্রণের অবহেলিত ও অসম্পূর্ণ কাজগুলো গতি পাক’ শীর্ষক সভায় সভাপতিত্ব করেন সিরাক বাংলাদেশের প্রধান এস এম সৈকত। অনুষ্ঠানে ক্যানসার রোগতত্ত্ববিদ ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন বক্তব্য রাখেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ক্যানসার নিয়ন্ত্রণের চারটি উপাদান হলো—প্রাথমিকে প্রতিরোধ করা, প্রাথমিক অবস্থায় নির্ণয় করা, নির্ণয় ও চিকিত্সা দেওয়া এবং প্রশমন সেবা বা পেলিয়েটিভ কেয়ার। বিশ্ব ক্যানসার দিবস উপলক্ষ্যে দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল। সকাল ১১টায় দিবসের উদ্বোধন করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। বিকাল ৩টায় অনলাইন জুমে ‘স্বাধীনতার ৫০ বছরে ক্যানসার নিয়ন্ত্রণে: রোটারি ইন্টারন্যাশনালের ভূমিকা’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হবে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

শেয়ার করুন

পাঠকের মতামত