আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

‘ভয় পাওয়ার দিন শেষ, সবাই মাথা উঁচু করে বাঁচবেন’

‘ভয় পাওয়ার দিন শেষ, সবাই মাথা উঁচু করে বাঁচবেন’


পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, প্রত্যেক প্রকল্প নিরপেক্ষভাবে পর্যালোচনা করতে হবে। কোনো প্রকল্প মূল্যায়নে খাতির করা চলবে না। প্রত্যেক মূল্যায়ন প্রতিবেদনই অত্যন্ত ক্ষুরধার পর্যালোচনার মাধ্যমে হতে হবে।

মঙ্গলবার শেরে বাংলানগরের এনইসি সম্মেলন কক্ষে ২০২০-২১ অর্থবছরের নির্বাচিত প্রকল্পের নিবিড় পরিবীক্ষণ ও সমাপ্ত প্রকল্পের প্রভাব মূল্যায়ন সংক্রান্ত কর্মশালায় উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) এই পর্যালোচনা করে থাকে। চলতি অর্থবছরে ২২টি প্রকল্প নিবিড় পরিবীক্ষণের জন্য এবং ৮টি প্রকল্প প্রভাব মূল্যায়নের জন্য নির্বাচিত করা হয়েছে।

মূল্যায়নকারীদের উদ্দেশ্যে পরিকল্পনামন্ত্রী বলেন, উন্নয়ন প্রকল্প মূল্যায়নের ক্ষেত্রে নিষ্ঠুর পর্যালোচনা করতে হবে। নিরপেক্ষভাবে বিষয়টি তুলে আনতে হবে। এই ক্ষেত্রে ‘নো খাতির’। ভয় পাওয়ার দিন শেষ। স্বাধীন দেশে সবাই মাথা উঁচু করে বাঁচবেন। কাজ করবেন, মাথা উঁচু করেই চলবেন। যে টাকা দিয়ে উন্নয়ন কাজ হচ্ছে টাকাটা আমার নয়, সরকারের পকেটের টাকা নয়। এই টাকা জনগণের টাকা। জনগণ আমাদেরকে টাকাটা দিয়ে নিজেরা না খেয়ে, আধপেটা খেয়ে গ্রামে বসে আছে। অথচ আমাদেরকে সুবিধাজনক একটা সিস্টেম দিয়েছে, খাবার-দাবার দিয়েছে। তারা আশা করে আমরা আমাদের দায়িত্ব পালন করব।

শেয়ার করুন

পাঠকের মতামত