আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

তৃতীয় দিনে টিকা নিলেন লক্ষাধিক

তৃতীয় দিনে টিকা নিলেন লক্ষাধিক


মহামারি করোনাভাইরাসের প্রতিষেধক টিকার প্রতি আগ্রহ বাড়ছে দেশবাসীর। টিকাদান কর্মসূচির তৃতীয় দিনে এক লাখের বেশির মানুষ টিকা নিয়েছেন। যা দ্বিতীয় দিনের চেয়ে দ্বিগুণের বেশি।

তৃতীয় দিনে মঙ্গলবার রাজধানীসহ সারাদেশের ৪৬টি সরকারি হাসপাতাল ও অন্যান্য স্বাস্থ্য স্থাপনা কেন্দ্রে সর্বমোট এক লাখ এক হাজার ৮২ জন টিকা নেন। এদের মধ্যে পুরুষ ৭৪ হাজার ৫৮৬ জন এবং নারী ২৬ হাজার ৪৯৬ জন। টিকা নেয়ার পর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে ৯৪ জনের শরীরে।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এর আগে রবিবার (৭ ফেব্রুয়ারি) ৩১ হাজার ১৬০ জন এবং সোমবার (৮ ফেব্রুয়ারি) ৪৬ হাজার ৫০৯ জনসহ গত দুই দিনে মোট টিকা নিয়েছেন ৭৭ হাজার ৬৬৯ জন।

বিভাগীয় পরিসংখ্যান অনুসারে তৃতীয় দিনে সর্বমোট টিকা গ্রহীতাদের মধ্যে ঢাকায় ২৫ হাজার ২২০ জন, ময়মনসিংহে চার হাজার ৮৫৫ জন, চট্টগ্রামে ২৩ হাজার ৫৪৪ জন, রাজশাহীতে ১৩ হাজার ১১৪ জন, রংপুরে ১০ হাজার ২৩৭ জন, খুলনা বিভাগে ১১ হাজার ৩৭২ জন, বরিশালে চার হাজার ১৮১ জন এবং সিলেট বিভাগে আট হাজার ৫৫৯ জন রয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৭ জানুয়ারি ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে কোভিড-১৯ টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন। এদিন মোট ২৬ জনকে টিকা দেয়া হয়। এরপর ২৮ তারিখ ঢাকার চারটি কেন্দ্রে আর প্রায় ৫০০ জনকে টিকা দেয়া হয়। ৭ ফেব্রুয়ারি শুরু হয় দেশব্যাপী জাতীয় টিকাদান কর্মসূচি। এই কর্মসূচির আওতায় সারাদেশে ১০০৫টি কেন্দ্রে টিকা দেয়া শুরু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, টিকা নেয়ার জন্য নিবন্ধনের সংখ্যা এখনো লক্ষ্যমাত্রার চেয়ে কিছু কম রয়েছে। বর্তমানে চিকিৎসক, নার্স, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ ৫৫ বছরের বেশি বয়সী ব্যক্তিদের টিকা গ্রহণের জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে। তবে, চল্লিশোর্ধ ব্যক্তিরাও টিকার জন্য নিবন্ধন করতে পারবেন।

শেয়ার করুন

পাঠকের মতামত