আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

শপথ নিতে যাওয়ার পথে কাদের মির্জার গাড়িবহরে হামলা

শপথ নিতে যাওয়ার পথে কাদের মির্জার গাড়িবহরে হামলা

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌর মেয়র এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জার গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোর সাড়ে ৬ টায় শপথ নেওয়ার জন্য চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যাওয়ার পথে ফেনীর দাগনভুঞা জিরো পয়েন্টে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আওয়ামী লীগ নেতা সেলিম (৫০) আহত হয়েছেন। আহত সেলিম কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সদস্য।

আবদুল কাদের মির্জা বলেন, ‘শপথ নেওয়ার জন্য বৃহস্পতিবার ভোরে চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে যাওয়ার পথে দাগনভূঞার জিরো পয়েন্টে একদল সংঘবদ্ধ দুর্বৃত্ত আমার গাড়িতে হামলা করে। সামনে একটি ট্রাক থাকায় আমার গাড়িটি পার হয়ে এলেও পেছনের গাড়িতে দুর্বৃত্তরা ইটপাটকেল ও লাঠিসোটা নিয়ে হামলা করে এবং ডিম ছোড়ে। এতে গাড়ির ব্যাপক ক্ষতি হয়। হামলায় বসুরহাট বিশিষ্ট ব্যবসায়ী ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সদস্য সেলিম আহত হন।’

দুর্বৃত্তরা তাকে হত্যার উদ্দেশ্যে এ হামলা করেছে অভিযোগ করে তিনি বলেন, ‘আল্লাহর দয়ায় যদি সহি সালামতে শপথ নিতে পারি, তবে হামলাকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব।’

দাগনভূঞা থানার ওসি ইমতিয়াজ আহমদ জানান, মৌখিক অভিযোগ পেয়েছি। সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

শেয়ার করুন

পাঠকের মতামত