গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’
করোনার টিকা নিলেন সংসদের স্পিকার
করোনা ভাইরাসের টিকা নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। আজ সংসদ মেডিক্যাল সেন্টারে টিকা নেন তিনি।
জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ৷
টিকা নেওয়া শেষে স্পিকার বলেন, টিকাটি সম্পূর্ণ নিরাপদ। মানুষের জীবন রক্ষার্থে টিকা দেওয়া হচ্ছে। সবারেই এ টিকা নেওয়া জরুরি।
এ সময় জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও মেডিক্যাল সেন্টারের চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
এলএবাংলাটাইমস/এলআরটি/বি
News Desk
শেয়ার করুন