আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

‘রাজনৈতিক মঞ্চ’ গঠন করছেন জাফরুল্লাহ-সাকি-নুর

‘রাজনৈতিক মঞ্চ’ গঠন করছেন জাফরুল্লাহ-সাকি-নুর

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর পৃথক গড়ার কাজ শুরু করেছেন। এর সঙ্গে ডাকসুর সাবেক ভিপি ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাসহ আরো কয়েক জনও সম্পৃক্ত থাকছেন।

তবে এর উদ্যোক্তারা এখনই এটিকে পৃথক রাজনৈতিক মঞ্চ বা জোট বলতে চান না। তারা বলছেন, ‘রাষ্ট্রব্যবস্থাকে গণতান্ত্রিক ব্যবস্থায় রূপান্তর ও আইনের শাসন প্রতিষ্ঠায় আমরা একসঙ্গে পথ চলতে শুরু করেছি।’

গণসংহতি আন্দোলন, ছাত্র-যুবক-শ্রমিক অধিকার পরিষদ, ভাসানী অনুসারী পরিষদ ও রাষ্ট্রচিন্তা—এই চারটি সংগঠন স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যেও কর্মসূচি গ্রহণ করেছে। চারটি সংগঠনের পক্ষ থেকে আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে কর্মসূচি ঘোষণা করা হবে। কর্মসূচির মধ্যে থাকছে সুবর্ণজয়ন্তীতে মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান ও সমাবেশসহ বছরব্যাপী নানা উদ্যোগ। চারটি সংগঠনের ব্যানারে পৃথক মঞ্চের বিষয়ে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি গতকাল সোমবার ইত্তেফাককে বলেন, ‘আমরা গণমানুষের জন্য কাজ করছি। মানুষের মুক্তির সংগ্রাম ও অধিকার আদায়ে একসঙ্গে পথচলার চেষ্টা করছি। ন্যূনতম লক্ষ্য নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ শুরু করেছি। এটা চলমান প্রক্রিয়া। গণমানুষের বৃহত্তর স্বার্থে আরো অনেককেই আমরা এই প্রক্রিয়ায় সম্পৃক্ত করার চেষ্টা করছি।’

ডা. জাফরুল্লাহ চৌধুরী ও মাহমুদুর রহমান মান্না জাতীয় ঐক্যফ্রন্টেরও নেতা। একাদশ সংসদ নির্বাচনের আগে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বে বিএনপিকে নিয়ে গড়ে ওঠা জাতীয় ঐক্যফ্রন্টের শুরু থেকেই জাফরুল্লাহ-মান্না সম্পৃক্ত। সেক্ষেত্রে তাদের দুই জনের পৃথক আরেকটি মঞ্চে যুক্ত হওয়ার বিষয়ে জানতে চাইলে জোনায়েদ সাকিসহ অন্যরা বলছেন, ‘তারা ঐক্যফ্রন্টের সঙ্গে যুক্ত থেকে সেখানে যে কাজগুলো করছেন সেটির সঙ্গে আমাদের প্রক্রিয়ার সম্পর্ক নেই। এর বাইরে সাধারণ মানুষের জন্য তারা যে কাজগুলো করছেন সেটির সঙ্গেই নতুন প্রক্রিয়ার সম্পর্ক।’

জাফরুল্লাহ চৌধুরী ও মাহমুদুর রহমান মান্না যেমন জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সরাসরি যুক্ত, একইভাবে জোনায়েদ সাকির গণসংহতি আন্দোলনও ‘বাম গণতান্ত্রিক জোট’-এর অন্যতম শরিক। বিষয়টি সম্পর্কে প্রশ্ন করা হলে সাকি ইত্তেফাককে বলেন, গণসংহতি আন্দোলন বাম জোটের সঙ্গে আছে, থাকবে। বাম জোট অর্থনৈতিক বৈষম্যসহ কিছু সুনির্দিষ্ট ইস্যুতে কাজ করছে। কিন্তু ক্ষমতার রাজনীতির প্রশ্নে বাম জোটের সঙ্গে আমাদের নতুন প্রক্রিয়ার রূপরেখাগত পার্থক্য রয়েছে।

সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা থেকে ডাকসুর ভিপি হওয়া নুরুল হক নুর গত কয়েক মাস ধরেই নতুন রাজনৈতিক দল গঠনের কথা বলছেন। ইতিমধ্যে তিনি সেই প্রক্রিয়া শুরুও করেছেন। যেটির প্রাথমিক ব্যানার হিসেবে ব্যবহূত হচ্ছে ‘ছাত্র-যুবক-শ্রমিক অধিকার পরিষদ’। জানা গেছে, কোটা পদ্ধতি সংস্কারসহ বিভিন্ন ইস্যুতে সাম্প্রতিক সময়ে গড়ে ওঠা সাধারণ ছাত্রদের সংগঠনগুলোর মধ্যে সমন্বয় করে সেটিকে রাজনৈতিক সংগঠনে রূপ দেওয়ার চেষ্টা করছেন সাবেক ভিপি নুর।

এদিকে, জাফরুল্লাহ চৌধুরী আবার ‘ভাসানী অনুসারী পরিষদ’ এরও চেয়ারম্যান। এম এ মতিনের মৃত্যুর পর তাকে এই সংগঠনের চেয়ারম্যান করা হয়। জাফরুল্লাহ-সাকি-নূরের নতুন এই প্রক্রিয়ার ব্যানারে গত ২৮ নভেম্বর মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে একই মঞ্চে বক্তব্যও রেখেছেন তারা।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

শেয়ার করুন

পাঠকের মতামত