আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

কবি আল মাহমুদ স্মরণ সন্ধ্যা ও 'দ্রোহের কবি আল মাহমুদ' বইয়ের মোড়ক উন্মোচন

কবি আল মাহমুদ স্মরণ সন্ধ্যা ও 'দ্রোহের কবি আল মাহমুদ' বইয়ের মোড়ক উন্মোচন

প্রতিশ্রুতিশীল প্রকাশনা সংস্থা অক্ষরবৃত্তের আয়োজনে কবি আল মাহমুদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে 'কবি আল মাহমুদ স্মরণ সন্ধ্যা' অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে কবি ও প্রাবন্ধিক খোরশেদ মুকুলের গবেষণাগ্রন্থ 'দ্রোহের কবি আল মাহমুদ' বইয়ের মোড়ক উন্মোচনও করেন অতিথিবৃন্দ।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) চট্টগ্রামের আন্দরকিল্লায় অক্ষরবৃত্ত প্রকাশনীর অফিসে এ আয়োজন সম্পন্ন হয়।

অক্ষরবৃত্ত প্রকাশনীর প্রকাশক আনিস সুজনের সভাপতিত্বে কবি রিয়াজ মোরশেদ সায়েমের সঞ্চালনায় এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি ও আল মাহমুদ গবেষক কমরুদ্দিন আহমদ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘ আধুনিক বাংলা ভাষা ও সাহিত্য ক্রমান্বয়ে আল মাহমুদকে ঘিরেই প্রত্যাবর্তিত হচ্ছে, হবে। কারণ বাঙালি সংস্কৃতি, গৌরবোজ্জ্বল ইতিহাস, বাংলাদেশ, বাংলা ভাষা, স্বাধীনতা ও একুশের অনিবার্য অংশ হয়ে উঠেছে আল মাহমুদের সাহিত্যকীর্তি। শেষ বয়সে আল মাহমুদ চোখে না দেখে মহাকাব্য লিখেছেন, যা বিরাট মাইলফলক হয়ে আছে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কবি সেলিম উদ্দিন, লেখক ও সমাজসেবক ব্রাদার বাহার, কথাসাহিত্যিক সুজন আহসান, নব ভাবনা সম্পাদক ইমরুল কায়েস, কথাসাহিত্যিক রায়হান সোবাহান ইমন, শিশুসাহিত্যিক শফিকুল আলম সবুজ, শিশুসাহিত্যিক ও শিল্পী আজাদ আশরাফ, কবি লামিয়া ফেরদৌসী লিমা, কবি জাকিয়া তাসনিম বাবলি ও বাচিকশিল্পী তানভীর শিকদার প্রমূখ

শেয়ার করুন

পাঠকের মতামত