আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

অপপ্রচার রোধে মিশনগুলোকে সজাগ থাকতে বললেন পররাষ্ট্রমন্ত্রী

অপপ্রচার রোধে মিশনগুলোকে সজাগ থাকতে বললেন পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার রোধে দেশের সকল বৈদেশিক মিশনকে সজাগ থাকতে বললেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে ‘ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর ভূমিকা’ শীর্ষক বঙ্গবন্ধু লেকচার সিরিজের আলোচনা অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশ স্বাধীন করে উন্নত, সমৃদ্ধ ‘সোনার বাংলা’ প্রতিষ্ঠার স্বপ্ন দিয়ে গেছেন। বঙ্গবন্ধু তার স্বপ্ন লালন করেছেন মানুষের হৃদয়ে। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে বঙ্গবন্ধুর স্বপ্নের সেই ‘সোনার বাংলা’ প্রতিষ্ঠা করতে আমরা সক্ষম হব।

তিনি বলেন, ভাষা আন্দোলন ও স্বাধীনতা অর্জন উভয় ক্ষেত্রেই বঙ্গবন্ধুর ভূমিকা ছিল অবিস্মরণীয়।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু সবসময় আইনানুগ আন্দোলন করেছেন এবং সকলকে নিয়ে কাজ করেছেন। ফলে তার আন্দোলনগুলো জোরদার হয়েছে। সারাজীবন মানুষের অধিকার আদায়ের জন্য জীবনের গুরুত্বপূর্ণ সময় তিনি জেলে কাটিয়েছেন। গণমানুষের অধিকার আদায়ের জন্য কাজ করে বঙ্গবন্ধু চিরঞ্জীব হয়ে আছেন।

ড. মোমেন বলেন, বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত ঐতিহাসিক স্থানসমূহে ভ্রমণের মাধ্যমে শিক্ষার্থীরা বঙ্গবন্ধু সম্পর্কে আরও গভীরভাবে জানতে পারবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম তার সূচনা বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু অত্যন্ত বিচক্ষণ ও প্রজ্ঞাবান রাজনীতিক ছিলেন। বঙ্গবন্ধু মনে করতেন, মাতৃভাষার প্রশ্নে আপস হলে এ জাতির জীবনী শক্তি অঙ্কুরেই বিনষ্ট হবে। তাই ভাষার অধিকার আদায়ের বিষয়ে তার অবস্থান ছিল পর্বতের মত অটল।

এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মুক্তিযুদ্ধ যাদুঘরের ট্রাস্টি মফিদুল হক। আলোচক হিসেবে অংশগ্রহণ করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ধন্যবাদ জ্ঞাপন করেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

শেয়ার করুন

পাঠকের মতামত