আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

শহিদমিনারে ফুল দিয়ে ফেরার পথে ছাত্রলীগের হামলার শিকার এমপি

শহিদমিনারে ফুল দিয়ে ফেরার পথে ছাত্রলীগের হামলার শিকার এমপি

বগুড়ার কেন্দ্রীয় শহীদ মিনারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে ছাত্রলীগের তোপের মুখে পড়েন বগুড়া-৬ (বগুড়া সদর) আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ। ছাত্রলীগের ধাওয়া খেয়ে তিনি শহীদ মিনার সংলগ্ন পুলিশ ফাঁড়িতে গিয়ে আশ্রয় নেন।

আজ রবিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে বগুড়া শহরের শহীদ খোকন পার্ক এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ দ্রুত সংসদ সদস্যকে পরে জেলা বিএনপি কার্যালয়ে পৌঁছে দেয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে গোলাম মোহাম্মদ সিরাজের নেতৃত্বে বগুড়া জেলা বিএনপি শহীদ খোকন পার্কে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসেন। শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে গোলাম মোহাম্মদ সিরাজ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দলীয় কার্যালয়ে ফিরছিলেন।

শহীদ খোকন পার্কের গেটে পৌঁছালে শহীদ মিনার চত্বরে অবস্থানরত ছাত্রলীগের নেতাকর্মীরা গোলাম মোহাম্মদ সিরাজকে রাজাকার আখ্যায়িত করে শ্লোগান দেওয়া শুরু করেন। একপর্যায় ছাত্রলীগের নেতাকর্মীরা গোলাম মোহাম্মদ সিরাজকে ধাওয়া করেন। এ সময় তিনি নেতাকর্মীদেরকে সঙ্গে নিয়ে দ্রুত শহীদ মিনারের পাশে সদর পুলিশ ফাঁড়িতে আশ্রয় নেন। ফাঁড়ির প্রধান গেট বন্ধ করে দিয়ে এমপি নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করে পুলিশ। ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী পুলিশ ফাঁড়ির সামনে সিরাজ বিরোধী শ্লোগান দেন। পরে বিক্ষুব্ধ নেতাকর্মীরা ফিরে গেলে পুলিশ গোলাম মোহাম্মদ সিরাজসহ বিএনপির নেতাকর্মীদের পাশেই নবাববাড়ি সড়কে দলীয় কার্যালয়ে নিরাপদে পৌঁছে দেন। পরে বিএনপি দলীয় কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ বেষ্টনির মধ্যে বিএনপির নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন।

বগুড়া সদর থানার ওসি হুমায়ুন কবির বলেন, ‘পুলিশ ফাঁড়ি থেকে এমপিসহ নেতাকর্মীদের বিএনপির দলীয় কার্যালয়ে পৌঁছে দেওয়া হয়েছে। ছাত্রলীগের নেতাকর্মীদেরও পুলিশ ফাঁড়ির সামনে থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

 

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

শেয়ার করুন

পাঠকের মতামত