আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় সম্ভাব্য সিরিয়াল কিলার, চার হত্যার অভিযোগে অভিযুক্ত

        ধর্মীয় নেতার ছদ্মবেশে ধর্ষণ-নির্যাতন, ২২৫ বছরের কারাদণ্ড

        ক্যালিফোর্নিয়ার গভর্নর হলে ‘কমন সেন্স’ সংস্কারের প্রতিশ্রুতি স্টিভ হিলটনের

        নাইট্রোজেন গ্যাসে মৃত্যুদণ্ড কার্যকর করতে আলাবামার আবেদন খারিজ

        যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে হামলা-সংশ্লিষ্ট অভিযানে টরন্টো পুলিশের কর্মকর্তা নিহত

        কংগ্রেসের আপত্তির মুখে নতুন গোয়েন্দা প্রধান হিসেবে জে ক্লেটনকে মনোনয়ন দিলেন ট্রাম্প

        দাবানলে বাড়ি হারিয়ে সিটির বিরুদ্ধে মামলায় মেয়র ব্যাসের ভাই

        ফেটিশ সাক্ষাতে মৃত্যুর ঘটনায় ক্যালিফোর্নিয়ার ওনলি ফ্যানস নির্মাতার ৪ বছরের কারাদণ্ড

        বাবাকে নির্যাতন করে আগুনে পুড়িয়ে হত্যা, ক্যালিফোর্নিয়ায় ১ ব্যক্তির যাবজ্জীবন

        ক্যালিফোর্নিয়ায় সাগরের স্রোতে ভেসে নিখোঁজ কিশোরী, উদ্ধার মা ও ভাইবোন

        এপস্টেইনের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ছিল না, কংগ্রেসে দাবি বিল গেটসের

        মধ্যপ্রাচ্যে টানা দ্বিতীয় দিনের মতো পাল্টাপাল্টি হামলা চালাল যুক্তরাষ্ট্র ও ইরান

        ক্যালিফোর্নিয়ায় ২০ ফুটেরও বেশি উঁচু ঢেউ, সার্ফারদের ভিড় নিউপোর্ট বিচে

        ৪ বছর বয়সী শিশুহত্যা মামলায় পুরস্কার বেড়ে ৮৫ হাজার ডলার

        ক্যালিফোর্নিয়ায় নার্সের বিরুদ্ধে ৭৭ ফৌজদারি অভিযোগ

        ক্রীড়া প্রতিযোগিতায় সহপাঠীকে হত্যার দায়ে কিশোরের ৩৫ বছরের কারাদণ্ড

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে এগিয়ে ট্রাম্প-সমর্থিত স্টিভ হিলটন

        হরমুজ প্রণালিতে হেলিকপ্টার ভূপাতিতের পর যুক্তরাষ্ট্র–ইরানের পাল্টাপাল্টি হামলা

        হরমুজ প্রণালীর কাছে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত, নিরাপদে আছেন পাইলটরা: ট্রাম্প

        মেয়েকে বাঁচাতে অনুপ্রবেশকারীর সঙ্গে বন্দুকযুদ্ধ, নিহত সন্দেহভাজন

ঢাকায় দেড় ঘণ্টার আগুনে পুড়ল দুই শতাধিক ঘর

ঢাকায় দেড় ঘণ্টার আগুনে পুড়ল দুই শতাধিক ঘর

রাজধানীর মানিকনগরের কুমিল্লা পট্টিতে লাগা আগুনে ২২৮টি ঘড় পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার বিকালে লাগা এই আগুন প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বিকাল ৩টা ২০ মিনিটের দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের আটটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় পৌনে পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম বলেন, এই আগুনে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ওই বস্তিতে ২২৮টি ঘর ছিল, যা পুড়ে ছাই হয়ে গেছে। তবে কেউ হতাহত হয়নি।

ডিউটি অফিসার জানান, ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় প্রায় ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়। না হলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়ত।

আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। এই ঘটনায় একটি তদন্ত কমিটি করা হয়েছে বলে জানিয়েছেন ডিউটি অফিসার।

জানা যায়, কুমিল্লা পট্টির কবরস্থানের পাশে কয়েকজন মালিক মিলে বস্তির আদলে ঘরগুলো তৈরি করেন। নিম্ন আয়ের মানুষেরা সেখানে ভাড়ায় থাকতেন। আগুনে অধিকাংশ ঘর পুড়ে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের গাড়ি আসার আগেই আগুন পুরো বস্তিতে ছড়িয়ে পড়ে। কাঁচা ঘরগুলো মুহূর্তের মধ্যে আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

আগুনে শেষ সম্বলটুকু হারিয়ে অনেককে আহাজারি করতে দেখা গেছে। শতাধিক পরিবারের ঠাঁই হয়েছে খোলা আকাশের নিচে। তারা সরকারের কাছে ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

শেয়ার করুন

পাঠকের মতামত