আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা চালু রাখার দাবিতে আবারও ঢাকায় শিক্ষার্থীদের বিক্ষোভ

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা চালু রাখার দাবিতে আবারও ঢাকায় শিক্ষার্থীদের বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাত কলেজের চলমান পরীক্ষাগুলো অব্যাহত রাখতে আন্দোলন শুরু করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ঘোষিত সাত কলেজের চলমান পরীক্ষাগুলোর স্থগিতাদেশ প্রত্যাহার ও ক্যাম্পাস খুলে দেওয়ার দাবি জানান তারা। আজ বুধবার সাত কলেজের শিক্ষার্থীরা সকাল ৯টা থেকে রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন। শিক্ষার্থীরা বলছেন, তাদের দাবি মেনে নিয়ে মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।

শিক্ষার্থী তুহিন বলেন, স্বাস্থ্যবিধি মেনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা মোতাবেক আমাদের পরীক্ষা চলছিলো। সকাল ৯টায় আমাদের পরীক্ষা হওয়ার কথা ছিলো। আমরাও প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু পরীক্ষার টেবিলে আমরা শুনি পরীক্ষা স্থগিত করে দেওয়া হয়েছে। হঠাৎ এ ধরনের ঘোষণায় আমরা বিপাকে পড়ে গিয়েছি। আমাদের অনেকেই পরীক্ষার চলবে এমন ঘোষণায় বাড়ি থেকে ঢাকায় চলে আসে। ঢাকায় আসার পর তাদের বাসা নেওয়া, ফরম ফিলআপ এবং ভর্তি হওয়া পর্যন্ত বিশ থেকে ত্রিশ হাজার টাকা খরচ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এ ধরনের সিদ্ধান্তে আমরা হতাশ এবং ক্ষতিগ্রস্ত হয়েছি।’

আন্দোলনের মধ্যে অনশনে বসেছেন সরকারি বাংলা কলেজের শিক্ষার্থী মো. ওমর ফারুক। তিনি স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তিনি বলছেন, শিক্ষামন্ত্রীর অযৌক্তিক সিদ্ধান্তের কারণে আজ আমাদেরকে একটি অনিশ্চিত পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে। আমাদের মাত্র একটি পরীক্ষা ছিল কিন্তু তার সিদ্ধান্তের কারণে আমাদের পরীক্ষা বাতিল হয়ে গেল। ফলে আমরা একটা দীর্ঘদিনের সংকটে পড়তে যাচ্ছি। উপাচার্য স্যার যদি আমাদের জন্য সিদ্ধান্ত বিবেচনা না করেন তবে আমরা আমাদের অনশন চালিয়ে যাব এবং আমাদের আন্দোলন অব্যাহত রাখবো।

সেশনজটে পড়েছেন উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমরা এমনিতে সেশনজটে পড়েছি। আমাদের ভোগান্তির শেষ নেই। আমাদের পরীক্ষা নিচ্ছে না, ক্যাম্পাস বন্ধ করে রাখা হয়েছে, এটা যৌক্তিক কোন বিষয় না। করোনাকালীন সময়ে সবকিছু চলছে, শুধু শিক্ষা প্রতিষ্ঠান খুলছে না।’

এ সময় শিক্ষার্থীরা পরীক্ষা নিয়ে তালবাহানা চলবে না চলবে না, এক দফা এক দাবি পরীক্ষা নিতে হবে, নিতে হবে নিতে হবে চলমান পরীক্ষা নিতে হবে একে একে সব স্লোগান দিতে থাকেন।

সকাল ৯টায় আন্দোলন শুরু হওয়ার পর শিক্ষার্থীদের সংখ্যা অল্পসংখ্যক থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীর সংখ্যা বাড়তে থাকে। একে একে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা দলবদ্ধভাবে আসতে থাকে নীলক্ষেত মোড়ে।

এর আগে, মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে সাত কলেজের অধ্যক্ষদের বৈঠক হয়। বৈঠকে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত হয়। এরপরেই শিক্ষার্থীরা নীলক্ষেত মোড় অবরোধ করে।

শিক্ষার্থীদের অবস্থানের বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা জোনের ডিসি সাজ্জাদুর রহমান বলেন, অধিভুক্ত কলেজের অধ্যক্ষরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন। তারা শিক্ষার্থীদের জানিয়েছেন, কর্তৃপক্ষের সাথে কথা বলে একটি ইতিবাচক সিদ্ধান্ত জানাবেন। রাজধানীর ব্যস্ততম সড়কটি ছেড়ে দিতে। কিন্তু শিক্ষার্থীদের দাবি ইমিডিয়েটলি প্রশাসনের সিদ্ধান্ত জানাতে। আমরাও মিডিয়ার মাধ্যমে তাদের সরে যেতে অনুরোধ করেছি।

তিনি জানান, নীলক্ষেত মোড়টি রাজধানীর একটি গুরুত্বপূর্ণ মোড়। দীর্ঘ সময় মোড়টি বন্ধ হয়ে থাকায় পুরো রাজধানীতে যানজট ছড়িয়ে পড়েছে। মানুষের জনদুর্ভোগও বাড়ছে। শিক্ষার্থীরা যদি না উঠে প্রয়োজনে আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলে শক্তি প্রয়োগ করে সরিয়ে দেবো।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

শেয়ার করুন

পাঠকের মতামত