আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

চট্টগ্রাম কারাগার থেকে হত্যা মামলার আসামি উধাও

চট্টগ্রাম কারাগার থেকে হত্যা মামলার আসামি উধাও

চট্টগ্রাম কারাগার থেকে এক হাজতি নিখোঁজ হয়েছে। তাকে কারাগারে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ ব্যাপারে শনিবার ( ৬ মার্চ) নগরীর কোতোয়ালী থানায় ডায়েরি করেছেন সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম খান।

কোতোয়ালী থানার ওসি মো. নেজাম উদ্দিন বলেন, শনিবার সকাল থেকে ফরহাদ হোসেন রুবেল নামে হাজতিকে কারাগারে পাওয়া যাচ্ছে না উল্লেখ করে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। ডায়েরিতে উল্লেখ করা হয়েছে সকালে কারাগারের সব তালা খোলার পর কারাগারের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও রুবেলকে পাওয়া যায়নি।’ নিখোঁজ হাজতি রুবেল সদরঘাট থানার একটি হত্যা মামলার আসামী। গত ৯ ফেব্রুয়ারি থেকে কারাগারে রয়েছেন রুবেল। এ ব্যাপারে বিস্তারিত জানার জন্য কারাগারের সিনিয়র জেল সুপার ও জেলারকে একাধিক বার ফোন করলেও তারা রিসিভ করেনি।

সদরঘাট থানার পুলিশ জানায়, গত ৬ ফেব্রুয়ারি সহপাঠীকে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগে ফরহাদ হোসেন রুবেলকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ সদরঘাট থানার এসআরবি রেলগেইট এলাকায় ৫ ফেব্রুয়ারি গভীর রাতে আবুল কালাম আবু নামে এক ভাঙ্গারি ব্যবসায়ীকে ছুরিকাঘাত করেন রুবেল। পরের দিন সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় কালাম। এই ঘটনায় কালামের মা মর্জিনা বেগম বাদি হয়ে সদরঘাট থানায় মামলা দায়ের করেন। এই মামলায় রুবেলকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

শেয়ার করুন

পাঠকের মতামত