আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

১৫-১৬ মার্চ ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল ফিজিটাল এডুকেশন সামিট

১৫-১৬ মার্চ ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল ফিজিটাল এডুকেশন সামিট

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির হিউম্যান রিসোর্চ ডেভেলাপমেন্ট ইন্সটিটিউটের (এইচআরডিআই) আয়োজনে আগামী ১৫ ও ১৬ মার্চ ২০২১ অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইন্টারন্যাশনাল ফিজিটাল এডুকেশন সামিট-আইপিইএস ২০২১’। এটি একটি টিচিং লার্নিং কনফারেন্স প্রোগ্রাম, যেখানে বিভিন্ন দেশের শিক্ষক, শিক্ষার্থী ও নীতিনির্ধারকরা কোভিড পরবর্তী সময়ের শিক্ষাব্যবস্থা ও পদ্ধতি নিয়ে আলোচনা-পর্যালোচনা ও অভিজ্ঞতা বিনিময় করবেন। দুই দিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলনে রয়েছে ইনোভেটিভ টিচিং লার্নিং প্যাকটিসেস, অভিজ্ঞতা বিনিময়, শিক্ষার্থীদের অভিমত ও প্রত্যাশা, বিশেষজ্ঞদের নিয়ে প্যানেল ডিসকাশন ও কর্মশালা ইত্যাদি। করোনা পরবর্তী শিক্ষা ব্যবস্থাকে সমৃদ্ধ করতে এ সামিট বাংলাদেশে নতুন দিগন্তের উন্মোচন করবে বলে আয়োজকরা আশা করেন। দুই দিনব্যাপী এ সামিট জুম প্ল্যাটফর্মের মাধ্যমে ভার্চুয়ালি আয়োজন করা হবে এবং ক্যাম্পাস টিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। এ ধরনের সামিট কোভিড পরবর্তী নতুন স্বাভাবিক সময়ের শিক্ষাব্যবস্থাকে আধুনিকীকরণ ও যুগপোযোগী করতে সহায়তা করবে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, এমপি প্রধান অতিথি এবং শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধূরী, এমপি বিশেষ অতিথি হিসেবে এ সামিটের উদ্বোধন করবেন বলে আয়োজকরা জানান  ।


আজ রোববার (৭ মার্চ) ভাচূয়াল প্লাটফর্মে আয়োজিত এক মিট দ্য প্রেস অনুষ্ঠানের মাধ্যমে এসব তথ্য জানান ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. এস এম মাহবুব-উল-হক মজুমদার। মিট দ্য প্রেসে সভাপতিত্ব করেন আইপিইএস ২০২১-এর আহ্বায়ক ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্লেনডেড লার্নিং সেন্টারের পরিচালক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আকতারুজ্জামান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার অধ্যাপক ড. প্রকৌশলী এ কে এম ফজলুল হক, বিশ্ববিদ্যালয়ের পরিচালক (স্টুডেন্ট এফেয়ার্স) সৈয়দ মিজানুর রহমান এবং এইচআরডিআইয়ের উপ-পরিচালক এজাজ-উর-রহমান।


ক্যাপশনঃ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির হিউম্যান রিসোর্চ ডেভেলাপমেন্ট ইন্সটিটিউটের (এইচআরডিআই) উদ্যোগে আগামী ১৫ ও ১৬ মার্চ ২০২১ অনুষ্ঠিতব্য  ‘ইন্টারন্যাশনাল ফিজিটাল এডুকেশন সামিট-আইপিইএস ২০২১’ উপলক্ষ্যে আয়োজিত ভার্চূয়াল মিট দ্যা প্রেস অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বিশ্ববিদ্যালয়ের  ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. এস এম মাহবুব-উল-হক মজুমদার, রেজিস্ট্রার অধ্যাপক ড. প্রকৌশলী এ কে এম ফজলুল হক, বিশ্ববিদ্যালয়ের পরিচালক (স্টুডেন্ট এফেয়ার্স) সৈয়দ মিজানুর রহমান  ও আইপিইএস ২০২১-এর আহ্বায়ক ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্লেনডেড লার্নিং সেন্টারের পরিচালক, ড. মো. আকতারুজ্জামান।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

শেয়ার করুন

পাঠকের মতামত