আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

বাংলাদেশে প্রতি ১০ হাজারে টিকা নিচ্ছেন ৫ জন

বাংলাদেশে প্রতি ১০ হাজারে টিকা নিচ্ছেন ৫ জন

দক্ষিণ এশিয়ায় টিকা গ্রহণের হারে সবচেয়ে পিছিয়ে আছে বাংলাদেশের মানুষ। বাংলাদেশের চেয়ে সামান্য এগিয়ে আছে ভারত। আর দক্ষিণ এশিয়ায় সবচেয়ে এগিয়ে আছে মালদ্বীপ। প্রতি দশহাজারে বাংলাদেশে দৈনিক টিকা নিচ্ছেন মাত্র ৫ জন।

তবে স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, টিকা নিতে প্রথম দিকের অনাগ্রহ কাটিয়ে উঠেছে মানুষ। দৈনিক ডোজের সংখ্যাও বেড়েছে। আর বিশেষজ্ঞদের পরামর্শ, আরো বিস্তৃত করতে হবে নিবন্ধন সেবা। তাহলেই ব্যাপক ভিত্তিতে মানুষকে টিকার আওতায় নিয়ে আসা সম্ভব হবে।

৭ই ফেব্রুয়ারি শুরু হয় দেশব্যাপী করোনার টিকাদান কার্যক্রম। সহজ নিবন্ধন, সুষ্ঠু ব্যবস্থাপনার পরেও, প্রত্যাশা অনুযায়ি সাড়া মেলেনি। টিকা গ্রহণে মানুষকে উদ্দীপ্ত করতে শর্তও শিথিল করা হয়। টিকা দান শুরুর মাস পেরিয়েছে। কেন্দ্রগুলোতে আগের চেয়ে ভিড় বেড়েছে। পরিসংখ্যান বলছে, এখন প্রতিদিন এক লাখের উপরে মানুষ টিকা নিচ্ছে।

জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ডা. শাহেদুর রহমান বলেন, "প্রথমদিন ৩৯ জন টিকা নিয়েছিলেন। এখন দিনে ১ হাজার ৪৯ জন হয়। এক মাসের ব্যবধানে ১ হাজার বৃদ্ধি পেয়েছে এবং দিন দিন বাড়ছে। এখন পর্যন্ত বড় ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া নেই। সাধারণ ব্যথা হয়েছে, সেটা স্বাভাবিক।"

 

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

শেয়ার করুন

পাঠকের মতামত