আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

চাল, তেলের পর বেড়েছে পেঁয়াজের দাম

চাল, তেলের পর বেড়েছে পেঁয়াজের দাম

বাজারে দেশি পেঁয়াজের সরবরাহে কমতি নেই। আসছে আমদানিকৃত পেঁয়াজও। তারপরও রাজধানীর খুচরা বাজারে গত তিনদিনের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত বেড়েছে। শুধু তাই নয়, গত কয়েকদিনের ব্যবধানে চাল ও ভোজ্যতেলের দাম আরেক দফা বেড়েছে। এভাবে দফায় দফায় বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ায় বেশ ভোগান্তিতে পড়েছে স্বল্প আয়ের মানুষ।

ব্যবসায়ীরা বলেছেন, শীত মৌসুমের শুরুতে বাজারে আসা মুড়িকাটা পেঁয়াজের সরবরাহ এখন শেষের দিকে। ফেব্রুয়ারি-মার্চে শুরু হয় হালি পেঁয়াজের মৌসুম। কিন্তু পুরোদমে হালি পেঁয়াজের সরবরাহ এখনো শুরু হয়নি। ফলে দাম বেড়েছে।

শুক্রবার রাজধানীর কাওরান বাজার ও শান্তিনগরসহ কয়েকটি বাজারে খোঁজ নিয়ে দেখা যায়, প্রতি কেজি দেশি পেঁয়াজ ৪৫ থেকে ৫০ টাকা ও আমদানিকৃত পেঁয়াজ ৩৫ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। নিউমার্কেটের পেঁয়াজ বিক্রেতা হেলাল বলেন, দেশি পেঁয়াজের কেজিতে ১০ টাকা ও আমদানিকৃত পেঁয়াজে ১৫ টাকা পর্যন্ত বেড়েছে। সরকারের বিপনন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশও (টিসিবি) তাদের দৈনন্দিন বাজারদরের প্রতিবেদনে পেঁয়াজের দাম বাড়ার এ তথ্য তুলে ধরেছে।
এদিকে বাজারে চাল ও ভোজ্যতেলের দাম আরেক দফা বেড়েছে। কেজিতে ২ টাকা বেড়ে সরু চাল নাজিরশাইল/মিনিকেট ৬৪ থেকে ৭০ টাকা ও মাঝারিমানের চাল পাইজাম/লতা বিক্রি হচ্ছে ৫২ থেকে ৫৮ টাকায়। দাম বেড়েছে মোটা চাল ইরি/স্বর্ণারও। কেজিতে ১ টাকা বেড়ে খুচরাবাজারে মোটা চাল বিক্রি হচ্ছে ৪৬ থেকে ৫০ টাকায়।

ভোজ্যতেলের দামও নতুন করে আবার বেড়েছে। বাজারে প্রতি লিটার খোলা সয়াবিনে ১ টাকা বেড়ে ১১৬ থেকে ১২১ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি লিটার বোতলজাত সয়াবিন ১৩০ থেকে ১৪০ টাকা ও সুপার পামঅয়েল ১০৫ থেকে ১০৭ টাকা লিটার বিক্রি হয়।

শেয়ার করুন

পাঠকের মতামত