আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ‘খন্দকার আবু তালহা স্মৃতি সাহসীকতা পুরস্কার’ প্রদান

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ‘খন্দকার আবু তালহা স্মৃতি সাহসীকতা পুরস্কার’ প্রদান

সাংবাদিকদের চ্যালেঞ্জিং ও সাহসিকতাপূর্ণ  সাংবাদিকতায় (প্রিন্ট, অনলাইন এবং  ইলেক্ট্রনিক মিডিয়া) উৎসাহিত ও অনুপ্রাণিত করতে খন্দকার আবু তালহা মেমোরিয়াল ফাউন্ডেশন এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগ যৌথভাবে এ বছর থেকে প্রবর্তন করেছে ‘খন্দকার আবু তালহা স্মৃতি সাহসিকতা পুরস্কার’। আজ ১০ ই মার্চ ২০২১ ( বুধবার) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে  প্রথম খন্দকার আবু তালহা স্মৃতি সাহসিকতা পুরস্কার’ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের প্রখ্যাত শিক্ষাবিদ.মিডিয়া গবেষক, যোগাযোগ বিশেষজ্ঞ ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধান তথ্য কমিশনার ও আজকের পত্রিকার সম্পাদক অধ্যাপক ড. গোলাম রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার আবু তালহা মেমোরিয়াল ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান প্রয়াত খন্দকার আবু তালহার বাবা আবু রিয়াজ মোঃ নূরুদ্দিন খন্দকার, বিশ্ববিদ্যালয়ের মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক এ এম এম হামিদুর রহমান, স্টুডেন্ট এফেয়ার্সের পরিচালক সৈয়দ মিজানুর রহমান, জনসংযোগ বিভাগের ঊর্ধ্বতন সহকারি পরিচালক মোঃ আনোয়ার হাবিব কাজল ও খন্দকার আবু তালহা মেমোরিয়াল ফাউন্ডেশন এর পরিচালক ডা. মোঃ ইকবাল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  ড্যাফোডিল  ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের ভারপ্রাপ্ত প্রধান ড. তৌফিক এলাহী এবং  অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক রাশেদুল ইসলাম।

চ্যালেঞ্জিং ও সাহসিকতাপূর্ণ সাংবাদিকতার (প্রিন্ট, অনলাইন এবং ইলেক্ট্রনিক) স্বীকৃতি স্বরুপ একজন সাংবাদিককে ‘খন্দকার আবু তালহা স্মৃতি সাহসীকতা পুরস্কার’ প্রদান করা হয় যার আর্থিক মূল্য নগদ ৫০ হাজার টাকা এবং সাথে সার্টিফিকেট ও ক্রেস্ট। জুড়ি বোর্ডের রায়ে প্রথম খন্দকার আবু তালহা স্মৃতি সাহসিকতা পুরস্কার’ পাওয়ার গৌরব অর্জন করেন প্রথম আলোর  জেষ্ঠ্য প্রতিবেদক মোহাম্মদ আসাদুজ্জামান।   
 
প্রধান অতিতির বক্তব্যে প্রখ্যাত শিক্ষাবিদ.মিডিয়া গবেষক, যোগাযোগ বিশেষজ্ঞ ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. গোলাম রহমান বলেন, সাংবাদিকতা একটি মহাৎ, গর্বের ও সাহসিকতার অনন্য পেশা। শত বাধা বিপত্তি, চ্যালেঞ্জ ও ঝুঁকি মোকাবেলা করেই একজন সাংবাদিককে সত্য বের করে আনতে হয়।  তার সর্বশেষ প্রাপ্তি হচ্ছে তিনি একজন সফল মানুষ হিসেবে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন। বৈশ্বিক বিপর্যয়ের সময় বিশেষ করে করেনাকালে সাংবাদিকরা সম্মুখ  সমরে বীরের ভূমিকায় অবতীর্ন হয়ে যথাযথভাবে তাদের দায়িত্ব পালন করেন এবং তারা সবসময় সমাজে সম্মানিত আসন অলংকৃত করে থাকেন। তিনি সাংবাদিকদের প্রচুর অধ্যাবসায়, কৌশল ও গবেষণার মাধ্যমে কাংখিত সাফল্য অর্জনের আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রয়াত  তালহার বাবা বলেন, সাংবাদিকদের অব্যাহত অনুসন্ধিৎসু ভূমিকার জন্যই তালহার প্রকৃত হত্যা রহস্য উদঘাটন সম্ভব হয়েছে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা সম্ভব হয়েছে। আগামী দিনেও ‘খন্দকার আবু তালহা স্মৃতি সাহসিকতা পুরস্কার’ চ্যালেঞ্জিং ও সাহসিকতাপূর্ণ সাংবাদিকতায় অবদান রাখতে সাংবাদিকদের অনুপ্রাণিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

উল্লেখ্য ২০১৭ সালের ৮ অক্টোবর রাজধানীর টীকাটূলীর বাসা থেকে বিশ্ববিদ্যালয়ে আসার পথে কে এম দাস লেনে ছিনতাইকারীদের হাত থেকে এক স্কুল শিক্ষিকাকে বাচাঁতে গিয়ে উপর্যুপরি ছুরিকাঘাতে প্রকাশ্য দিবালোকে  নিহত হন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী খন্দকার আবু তালহা। তার এ বীরোচিত আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতেই খন্দকার আবু তালহা মেমোরিয়াল ফাউন্ডেশন এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগ যৌথভাবে এ বছর থেকে এ পুরস্কার প্রবর্তন করছে। খন্দকার আবু তালহা তার এ বীরোচিত আত্মত্যাগের স্বীকৃতি স্বরুপ ২০১৭ সালে “ফারাজ হোসেন সাহসিকতা পুরস্কার” অর্জন করে।    

 

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

শেয়ার করুন

পাঠকের মতামত