আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ভয় দেখিয়ে ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে আওয়ামী লীগ : মির্জা ফখরুল

ভয় দেখিয়ে ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে আওয়ামী লীগ : মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আওয়ামী লীগ কখনও জনগণের বন্ধু ছিল না। ভয় দেখিয়ে ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে দলটি।’ আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে বিএনপির স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন, চিকিৎসা ও সেবা কমিটির উদ্যোগে আয়োজিত রক্তদান ও বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্বোধন করে এ কথা বলেন মির্জা ফখরুল।

‘বিএনপির জনসমর্থন নেই’—আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন মন্তব্যের সমালোচনা করে বিএনপির মহাসচিব বলেন, ‘বিএনপি নেই বলছেন কেন বারবার? আপনাদের কথাতেই প্রমাণ হয় বিএনপি আছে, খুব ভালো করেই আছে এবং আপনাদের ঘাড়ে চড়ে বসে আছে।’

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর আয়োজন এবং ৭ মার্চ নিয়ে আওয়ামী লীগ নেতাদের বক্তব্যের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘৭ মার্চ ইতিহাসের অংশ। এটাকে অস্বীকারের সুযোগ নেই। কিন্তু কেবল ৭ মার্চের ভাষণে স্বাধীনতা আসেনি। দেশের মানুষ সংগ্রাম দিয়ে মুক্তিযুদ্ধের দিকে, স্বাধীনতার দিকে নিয়ে গেছে।’

ফখরুল আরও বলেন, ‘আমরা আমাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ঘোষণার গুরুত্ব তুলে ধরতে চেয়েছি, সবার অবদান তুলে ধরতে চেয়েছি, প্রকৃত ইতিহাস তুলে ধরতে চেয়েছি। স্বাধীনতার এত বছর পর এটার প্রয়োজন হয়েছে—নতুন প্রজন্মকে মিথ্যাচার থেকে বাঁচাতে।’

 

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

শেয়ার করুন

পাঠকের মতামত