আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ঢামেকের কোভিড আইসিইউতে আগুন, ৩ জনের মৃত্যু

ঢামেকের কোভিড আইসিইউতে আগুন, ৩ জনের মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় করোনা আক্রান্ত রোগীদের জন্য বরাদ্দ নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আগুন লাগার ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে।

বুধবার সকালে আইসিইউতে আগুন লাগে।  পরে রোগীদের স্থানান্তর করে মেডিকেলের অন্য ভবনে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে।    
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় বুধবার সকাল ৮টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস কর্মীরা বেলা সাড়ে ৯টার দিকে তা নিয়ন্ত্রণে আনে।  তিনি বলেন, আগুন লাগার পর আইসিইউ ওয়ার্ড থেকে ১৪ জন রোগীকে অন্য আইসিইউতে স্থানান্তর করা হয়েছিল।  তাদের মধ্যে তিনজন পরে মারা গেছেন।

তবে মৃত তিনজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া।

হাসপাতালের পরিচালক নাজমুল হক জানান, ১৪টি আইসিইউ কক্ষে ১৪ জন রোগী ছিলেন; তাদের সবার অবস্থাই সঙ্কটাপন্ন ছিল। তারা ভেন্টিলেটশনে ছিলেন। আগুন লাগার পরপরই দ্রুত তাদের পুরাতন ভবনের আইসিইউ ও বার্ন ইউনিটের এইচডিইউতে সরিয়ে নেওয়া হয়। যে তিনজন মারা গেছেন, তারা এমনিতেই ক্রিটিক্যাল অবস্থায় ছিলেন, আগুনে কেউ দগ্ধ হননি।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা কামরুল হাসান জানান, আগুন লাগার খবর পেয়ে তাদের পাঁচটি ইউনিট দ্রুত সেখানে যায়। আগুন পুরোপুরি নেভাতে দেড় ঘণ্টা লেগে যায়। ততক্ষণে আইসিইউ ওয়ার্ডের ব্যাপক ক্ষতি হয়।

আগুনে ওই ওয়ার্ডের সবগুলো আইসিইউ মেশিন ক্ষতিগ্রস্ত হয়েছে জানিয়ে ঢাকা মেডিকেলের পরিচালক নাজমুল হক বলেন, বৈদ্যুতিক গোলযোগের কারণে কোনো একটি আইসিইউ মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পরিচালক নাজমুল হক আরও জানান, অক্সিজেনের লাইন থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। এতে আইসিইউতে থাকা অনেক যন্ত্রপাতি পুড়ে গেছে।অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।
তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি।  এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

শেয়ার করুন

পাঠকের মতামত