আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ফরিদপুরে দিনের শুরুতে সড়কে ঝরল সাত প্রাণ

ফরিদপুরে দিনের শুরুতে সড়কে ঝরল সাত প্রাণ

ফরিদপুরের মধুখালী ও ভাঙ্গা উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছে। এর মধ্যে মধুখালীর মাঝকান্দি নামক স্থানে ঢাকা-খুলনা মহাসড়কে আজ রোববার সকাল ৮টার দিকে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়। এ ঘটনায় আহত হয়েছে আরও ১২ জন।

অন্যদিকে, ভাঙ্গা বিশ্বরোডে আজ ভোররাতে মোটরসাইকেল ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

মধুখালীর মাঝকান্দিতে দুর্ঘটনা প্রসঙ্গে পুলিশ জানায়, আজ সকালে মধুখালী উপজেলার মাঝকান্দি নামক স্থানে ঢাকাগামী একটি হাইস মাইক্রোবাস ও খুলনাগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে এক নারীসহ দুজনের মৃত্যু হয়। এ সময় আহত হয় আরও অনেকে। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালে ভর্তি করা হলে শিশুসহ আরও তিনজনের মৃত্যু হয়।

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম বলেন, ‘আমরা লাশগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসার ব্যবস্থা করছি। তবে এখন পর্যন্ত হতাহতদের পরিচয় জানা যায়নি।’

অন্যদিকে, ভাঙ্গা বিশ্বরোডে দুর্ঘটনায় নিহত দুজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন ঢাকার সরকারি তিতুমীর কলেজের তৃতীয় বর্ষের ছাত্র শাকিল খান (২২)। এ ছাড়া নিহত অপরজনের পরিচয় পাওয়া যায়নি।

ভাঙ্গা হাইওয়ে পুলিশ জানায়, আজ রোববার ভোরে শাকিল তাঁর দুই বন্ধুর সঙ্গে মোটরসাইকেল নিয়ে শিবচর থেকে ভাঙ্গার উদ্দেশে রওনা দেন। তাঁদের মোটরসাইকেলটি ভাঙ্গা বিশ্বরোডে পৌঁছালে একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শাকিলসহ মোটরসাইকেলে থাকা দুই শিক্ষার্থীর মৃত্যু হয়। এ সময় আহত হন শাকিলের আরেক বন্ধু। তাঁকে উদ্ধার করে ফমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

শেয়ার করুন

পাঠকের মতামত