আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ ভ্রমণে হোম কোয়ারেন্টাইন বাধ্যতামূলক

যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ ভ্রমণে হোম কোয়ারেন্টাইন বাধ্যতামূলক

ছবি: এলএবাংলাটাইমস

বাংলাদেশে দ্বিতীয় দফা করোনার সংক্রমণ ও মৃত্যু অব্যাহতভাবে বাড়ছে। তাই সংক্রমণ প্রতিরোধে ব্যবস্থা নিতে দেশের বাইরে থেকে বাংলাদেশে আসা যাত্রীদের জন্য আবারো ভ্রমণ নির্দেশনা জারি করেছে সিভিল অ্যাভিয়েশন অথোরিটি অব বাংলাদেশ। এই নির্দেশনাটি ৩১/০৩/২০২১ তারিখ থেকে কার্যকর হবে।

এই নির্দেশনা অনুযায়ী, ইউরোপের দেশগুলো ব্যতীত যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশ থেকে কেউ বাংলাদেশ ভ্রমণে আসলে ও তার শরীরে যদি করোনার কোনো উপসর্গ না থাকে, তবে তাকে বাধ্যতামূলক ১৪ দিনের ‘হোম কোয়ারেন্টাইনে’ থাকতে হবে। আর বাংলাদেশে এসে পৌঁছার পর যদি যাত্রীর শরীরে করোনার উপসর্গ দেখা দেয়, তবে সেক্ষেত্রে আগত যাত্রীকে নিজ খরচে সরকার নির্ধারিত প্রতিষ্ঠানে বা সরকার নির্ধারিত হোটেলে ১৪ দিন বাধ্যতামূলকভাবে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে।

এছাড়া, যুক্তরাজ্যসহ ইউরোপের দেশগুলো থেকে আগত সকল যাত্রীকে সরকার নির্ধারিত প্রতিষ্ঠানে বা নিজ খরচে সরকার নির্ধারিত হোটেলে ১৪ দিন বাধ্যতামূলকভাবে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে। যাত্রীর ভ্যাক্সিন দেয়া থাকলেও একই নিয়ম প্রযোজ্য হবে। কোয়ারেন্টাইন শেষে আবারো করোনা পরীক্ষা করা হবে। যদি ফলাফলে নেগেটিভ আসে তবেই কাঙ্ক্ষিত গন্তব্যের জন্য তাদের ছাড়া হবে।

নির্দেশনা অনুযায়ী, ফ্লাইটে উঠার ৭২ ঘন্টা বা তার কম সময়ের মধ্যে করোনা পরীক্ষার নমুনা দিয়ে পিসিআর টেস্ট করিয়ে করোনা নেগেটিভ রিপোর্ট হাতে পেয়ে তা দাখিল না করলে বাংলাদেশগামী কোন যাত্রী বিদেশের কোন বিমানবন্দর থেকে বোর্ডিং পাবেন না। এ নিয়ম আগের মতই কার্যকর থাকছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত