আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

বিচার না পেয়ে ২ সন্তানকে হত্যার পর গৃহবধূর আত্মহত্যা

বিচার না পেয়ে ২ সন্তানকে হত্যার পর গৃহবধূর আত্মহত্যা

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় নিপীড়নের বিচার না পেয়ে দুই সন্তানকে হত্যার পর এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার সকালে উপজেলার লাঙলঝাড়া গ্রাম থেকে মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন— লাঙলঝাড়া গ্রামের ট্রাক্টরচালক শিমুল বিল্লাহর স্ত্রী মাহফুজা খাতুন (৩৫) ও তার দুই সন্তান মাহফুজ (৯) ও মোহনা (৫)।

এলাকাবাসী জানান, লাঙলঝাড়া গ্রামের মাহফুজা খাতুনের শ্লীলতাহানির চেষ্টা করে স্থানীয় যুবক হৃদয় হোসেন। এ ঘটনায় তিনি অপমানিত বোধ করে পরিবারের সদস্যদের মাধ্যমে বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল ইসলামকে জানান।

কিন্তু নুরুল ইসলাম এ বিষয়টি নিষ্পত্তি করতে গড়িমসি করতে থাকেন। সামনে ইউপি নির্বাচনের দোহাই দিয়ে সময়ক্ষেপণ করায় ক্ষুব্ধ হয়ে ওঠেন মাহফুজা খাতুন। এরই একপর্যায়ে দুই শিশুসন্তানকে হত্যার পর মাহফুজা খাতুন আত্মহননের পথ বেছে নেন।

কলারোয়া থানার ওসি মীর খায়রুল কবির জানান, গৃহবধূ মাহফুজা খাতুন গলায় শাড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

তবে এর আগে তিনি তার দুই সন্তানকে গলাটিপে শ্বাসরোধে হত্যা করেন বলে জানান তিনি।

নিহতদের মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

নিহতের স্বামী শিমুলকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

শেয়ার করুন

পাঠকের মতামত