আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

বেসরকারি ব্যাংকে প্রথম নারী এমডি হচ্ছেন হুমায়রা আজম

বেসরকারি ব্যাংকে প্রথম নারী এমডি হচ্ছেন হুমায়রা আজম

দেশের বেসরকারি ব্যাংকে প্রথম নারী ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন ব্যাংকার হুমায়রা আজম। ইতিমধ্যেই চলতি দায়িত্ব হিসেবে এমডির দায়িত্ব দিয়েছে ট্রাস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ। এখন পূর্ণাঙ্গ এমডি হতে বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের অপেক্ষা।

সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে গুরুতর অপরাধ না থাকলে সাধারণত ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে এমডি পদের জন্য কোনো প্রস্তাব পাঠালে তা নাকচ করে না বাংলাদেশ ব্যাংক। ভারপ্রাপ্ত এমডি হওয়ার আগে এ ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব পালন করেছেন হুমায়রা। এছাড়া এর আগে প্রথম নারী এমডি হিসেবে আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসির দায়িত্ব পালন করেন।

জানা গেছে, হুমায়রা দেশি-বিদেশি বিভিন্ন ব্যাংকে কাজ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে ১৯৮৯ সালে পড়াশোনা শেষ করে ১৯৯০ সালে এএনজেড গ্রিন্ডলেজ ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন তিনি। ১৯৯৬ সালে এইচএসবিসি বাংলাদেশে যোগদান করেন। ২০০২ সালে যান স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে।

২০০৯ সালের এপ্রিলে আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসির এমডি হিসেবে দায়িত্ব নেন। ২০১২ সালের জানুয়ারিতে ব্যাংক এশিয়ায় যোগ দেন প্রধান ঝুঁকি পরিপালন কর্মকর্তা হিসেবে। ২০১৮ সালের মার্চে ট্রাস্ট ব্যাংকে প্রধান ঝুঁকি পরিপালন কর্মকর্তা ও অতিরিক্ত এমডি হিসেবে দায়িত্ব নেন।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, হুমায়রা আজমের আগে অনেক ব্যাংকে এমডি পদে ভারপ্রাপ্ত ও চলতি দায়িত্বে নারী কর্মকর্তারা ছিলেন। তবে পূর্ণাঙ্গ নারী এমডি কখনো পায়নি বেসরকারি কোনো ব্যাংক। এর আগে সরকারি ব্যাংক খাতে প্রথম নারী এমডি ছিলেন মাহ্তাব জাবিন।

শেয়ার করুন

পাঠকের মতামত