আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

মামুনুল হকের পক্ষে স্ট্যাটাস দেওয়ায় ছাত্রলীগ নেতা বহিষ্কার

মামুনুল হকের পক্ষে স্ট্যাটাস দেওয়ায় ছাত্রলীগ নেতা বহিষ্কার

হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মামুনুল হকের পক্ষে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজ উদ্দিন ওরফে ফয়েজ মারজান। এ ঘটনায় তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর কান্তি দে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মামুনুল হকের পক্ষে দেওয়া পোস্টটি ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের জানিয়েছিলাম। পরে সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফয়েজকে বহিষ্কারের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের শৃঙ্খলাপরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় ফয়েজকে বহিষ্কার করা হয়েছে।

জেলা ছাত্রলীগ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের একটি রিসোর্টে হেফাজত নেতা মামুনুল হক তার দ্বিতীয় স্ত্রীসহ ঘেরাওয়ের পর ফয়েজ মারজান তার ফেসবুক অ্যাকাউন্টে একাধিক পোস্ট দেন। পোস্টে তিনি মামুনুল হকের পক্ষে নানা কথা বলেন। স্থানীয় ছাত্রলীগের নেতারা তখন বিষয়টি সংগঠনের কেন্দ্রীয় কমিটিকে জানান।

ফয়েজ মারজান সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের জাউয়াবাজার এলাকার বাসিন্দা। তিনি জাউয়াবাজার ডিগ্রি কলেজে পড়াশোনা করেছেন। ফেসবুকে মামুনুল হককে নিয়ে দেওয়া পোস্টগুলো তিনিই দিয়েছেন বলে নিশ্চিত করেছেন। তবে বহিষ্কারের বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

শেয়ার করুন

পাঠকের মতামত