আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

দ্বিতীয় দিনে রাজধানীতে ঢিলেঢালা লকডাউন

দ্বিতীয় দিনে রাজধানীতে ঢিলেঢালা লকডাউন

করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে সরকার ঘোষিত লকডাউনের দ্বিতীয় দিন আজ। প্রথম দিনের মতোই রাজধানীতে একরকম ঢিলেঢালাভাবেই চলছে লকডাউন। প্রধান সড়কগুলোতে বাস না থাকলেও মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন কাজে বের হওয়া এই মানুষদের যাতায়াতের প্রধান বাহন হয়ে উঠেছে রিকশা, মোটরসাইকেল কিংবা সিএনজি। তবে ব্যতিক্রম দৃশ্যও দেখা গেছে বেশ কয়েকটি এলাকায়।

মঙ্গলবার (৬ এপ্রিল) লকডাউনের দ্বিতীয় দিনে রাজধানীর প্রধান সড়কগুলোতে চোখে পড়েনি বাস। এদিকে গণপরিবহন সংকটে ভোগান্তির সম্মুখীন হয়েছেন বিভিন্ন কাজে বের হওয়া মানুষ। রিকশা, সিএনজি, মোটরসাইকেল কিংবা ব্যক্তিগত গাড়িই তাদের শেষ ভরসা। রাজধানীর টেকনিক্যাল, কল্যানপুর, শ্যামলী, আগারগাঁও, শেওড়াপাড়া, ফার্মগেট, রাজাবাজার, কাওরানবাজার, মতিঝিল, কাকরাইল, পল্টন, শাহবাগ এলাকার সড়ক ঘুরে দেখা যায়, রাস্তার পাশেই পরিবহনের জন্য অপেক্ষা করছে অফিসগামী মানুষ। সড়কে বাস না থাকলেও অন্যান্য যান চলাচল ছিল চোখে পড়ার মতো। এর মধ্যে ব্যক্তিগত গাড়ি, রিকশা, সিএনজি, মোটরসাইকেলের উপস্থিতি অন্যান্য দিনের মতো। ফলে রাজধানীর কোনো কোনো জায়গায় স্বাভাবিক সময়ের মতোই ট্রাফিক সামাল দিতে হচ্ছে পুলিশ সদস্যদের। এমনকি কিছু সিগনালে ছোটখাটো যানজটও দেখা গেছে। এমন চিত্র চোখে পড়েছে রাজধানীর বিজয় স্মরণী, চন্দ্রিমা উদ্যান, কাওরানবাজারে।

রাজধানীর পল্টন মোড়ে এক রিকশাচালক জানান, লকডাউন তো চলছে। কিন্তু বের না হলে আমাদের চলবে কিভাবে? পরিবার নিয়ে বাঁচতে তো হবে।

তবে ব্যতিক্রম দৃশ্য চোখে পড়েছে রাজধানীর যাত্রাবাড়ি এলাকায়। প্রধান সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর সামনেই চলছে হিউম্যান হলার বা লেগুনা। গন্তব্যে পৌঁছানোর তাগিদে গাদাগাদি করে এই বাহন ব্যবহার করছে এখানকার মানুষ। স্বাস্থ্যবিধি না মানা, বাড়তি ভাড়া, পরিবহন সংকট, সবকিছু মিলিয়ে একদমই লকডাউন মানতে নারাজ মানুষ।

লেগুনায় বসে থাকা এক যাত্রী জানান, আমাদের আর কি করার আছে? যেতে তো হবেই। এদিকে একই এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশায় অপেক্ষমান এক নারী জানান, আমার গলার চিকিৎসা চলছে। টিউমারের অপারেশন। আমরা কিভাবে যাবো? কি করার আছে আমাদের?

যাত্রাবাড়ি এলাকায় চলাচল করা এক লেগুনার চালক জানান, গাড়ি না চালালে কিভাবে চলবো? খাবো কি? বের না হলে তো পেট চলে না। তাই বের হয়েছি।

এদিকে লকডাউন হলেও যানজট দেখা গেছে রাজধানীর কয়েকটি এলাকায়। কাওরানবাজার সিগন্যাল, বিজয়স্মরণী, ধানমন্ডির চেহারা প্রতিদিনের মতোই। বাস না থাকলেও এই পয়েন্টগুলোতে রয়েছে যানবাহনের চাপ।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

শেয়ার করুন

পাঠকের মতামত