আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ঢাকাসহ বড় শহরগুলোতেক ভোর থেকেই চলছে বাস

ঢাকাসহ বড় শহরগুলোতেক ভোর থেকেই চলছে বাস

বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণের উর্ধ্বগতি ঠেকানোর জন্য সরকার 'লকডাউন' বা চলাচলে বিধিনিষেধ দিলেও বুধবার থেকে ঢাকা ও অন্যান্য মহানগরীতে বাস চলাচল শুরু হয়েছে।

ঢাকা শহরের বিভিন্ন রাস্তায় আজ সকাল থেকেই বহু বাস চলাচল করতে দেখা গেছে। বাসগুলোতে ভোর থেকেই উল্লেখযোগ্য সংখ্যক যাত্রী পরিবহন লক্ষ্য করা গেছে। তবে স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে পরিবহন সংশ্লিষ্টরা বরাবরের মতোই উদাসীন।

রাস্তায় যেসব বাস চলতে দেখা গেছে সেখানে বেশির ভাগ চালক ও তাদের সহকারীর মুখে কোনো মাস্ক পরিধান করতে দেখা যায়নি।

'লকডাউনের' দ্বিতীয় দিনের মাথায় এসে গতকাল ঘোষণা করা হয়েছে যে বুধবার থেকে ঢাকা এবং অন্যান্য মহানগরীতে গণপরিবহন চলবে।

সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই চলাচলের সুযোগ থাকবে বলে জানানো হয়েছে।

তবে এসময় পাবলিক বাসগুলোতে ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহন করা হবে। এছাড়া দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকবে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মঙ্গলবার ব্রিফিং-এর মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

পরিবহন চলাচলের ক্ষেত্রে কিছু শর্ত আরোপ করা হয়েছে। এসব শর্তের মধ্যে রয়েছে পরিবহন সংশ্লিষ্ট সবাই এবং যাত্রীদের মাস্ক ব্যবহার করা বাধ্যতামূলক। এছাড়া প্রতি ট্রিপের পরে পরিবহন জীবাণুমুক্ত করার শর্তও দেয়া হয়েছে।

'লকডাউনের' সময় অফিসের যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে গণ-পরিবহন চালানোর অনুমতি দেয়া হয়েছে বলে জানান ওবায়দুল কাদের।

এর আগে গত ৩০ মার্চ বাংলাদেশ করোনা পরিস্থিতিতে অর্ধেক যাত্রী পরিবহনের নির্দেশনা বাস্তবায়নের জন্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বাস ভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব অনুমোদন করেছে ।

বাংলাদেশে সোমবার থেকে লকডাউন শুরুর পর একমাত্র গণপরিবহন ছাড়া অন্য সব ধরণের বাহন রাস্তায় চলাচল করছিল। তবে এখনো ট্রেন ও অভ্যন্তরীণ বিমান চলাচল বন্ধ থাকবে।


এলএবাংলাটাইমস/এলআরটি/বি

শেয়ার করুন

পাঠকের মতামত