আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

মামুনুল হকের পক্ষে স্ট্যাটাস : আরও ২ ছাত্রলীগ নেতাকে বহিষ্কার

মামুনুল হকের পক্ষে স্ট্যাটাস : আরও ২ ছাত্রলীগ নেতাকে বহিষ্কার

হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের পক্ষে ফেসবুকে এক ছাত্রলীগ নেতার স্ট্যাটাস দেয়া এবং অপর ছাত্রলীগ নেতা এটি শেয়ার করায় সীতাকুণ্ডে দুই ছাত্রলীগ নেতাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এরা হচ্ছেন উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ২নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি মো: গিয়াস উদ্দিন এবং সোনাইছড়ি ইউনিয়ন ছাত্রলীগের প্রচার সম্পাদক মো: আজিজুল হক আজিজ। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মো: শিহাব উদ্দীন।

ভাটিয়ারী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো: শাহিন ও সোনাইছড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাজিমের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

সংসদে হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বক্তব্যের বিরোধিতা করে একব্যক্তি ফেসবুকে শেয়ার দেয় আর সেটি শেয়ার করে ভাটিয়ারী ইউনিয়ন ২নং ওয়ার্ড সভাপতি গিয়াস উদ্দিন। অপরদিকে মাওলানা মামুনুল হকের ঘটনা নিয়ে তারপক্ষে ফেসবুকে স্ট্যাটাস দেয় সোনাইছড়ি ইউনিয়ন ছাত্রলীগ প্রচার সম্পাদক আজিজ। দুজনের বিষয়টি দলের দৃষ্টিগোচর হলে সংগঠনের নীতি আদর্শ ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদেরকে দলীয় পদ থেকে অব্যাহতি দেয়া হয়।

এ ব্যাপারে সোনাইছড়ি ইউনিয়ন ছাত্রলীগ থেকে বহিষ্কৃত প্রচার সম্পাদক মো: আজিজুল হক বলেন, ছোটকাল থেকেই আমি আওয়ামী লীগের আদর্শ লালন করছি। আমার ফেসবুক আইডি হ্যাক হওয়ার কারণে কে বা কারা আমার আইডি থেকে মামুনুল হকের পক্ষে স্ট্যাটাস দেয়। আইডি উদ্ধার হওয়ার পর আমি পোস্টটি ডিলেট করে দিই। দল থেকে অব্যাহতির বিষয়টি দুঃখজনক।

অপর বহিষ্কৃত ছাত্রলীগ নেতা গিয়াস উদ্দিন বলেন, আমার ব্যবহৃত মোবাইল সেটটি চুরি হয়ে যায়। যারা চুরি করেছে তারাই পোস্টটি শেয়ার করেছে। মোবাইল চুরির বিষয়টি আমি থানাকেও অবহিত করেছ।

এদিকে দুই ছাত্রলীগ নেতার অব্যাহতি বিষয়টি নিশ্চিত করে উপজেলা ছাত্রলীগ সভাপতি মো: শিহাব উদ্দিন বলেন, দুজনই হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হকের পক্ষে স্ট্যাটাস দিয়ে সংগঠনের নীতি আদর্শ ও দলীয় শৃঙ্খলা ভঙ্গ করছেন। এ কারণে সংগঠন থেকে দুজনকে অব্যাহতি দেয়া হয়।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

শেয়ার করুন

পাঠকের মতামত