আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

নিখোঁজের পর ডাকসু নেতাকে গ্রেফতার দেখালো পুলিশ

নিখোঁজের পর ডাকসু নেতাকে গ্রেফতার দেখালো পুলিশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের সামনে থেকে ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক ও ছাত্র অধিকার পরিষদের ঢাবি শাখার সভাপতি আকতার হোসেনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১৩ এপ্রিল) রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) যুগ্ম-কমিশনার মো. মাহবুব আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার বিকেলে শহীদ মিনার এলাকা থেকে নিখোঁজ হন আকতার হোসেন। তবে তাকে তুলে নেয়ার বিষয়টি অস্বীকার করে শাহবাগ থানা পুলিশ।

মঙ্গলবার রাত ৯টার দিকে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ জাগো নিউজকে বলেন, এই নামে কাউকে শাহবাগ থানা পুলিশ আটক করেনি।

আকতার হোসেনের সাথে থাকা ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম-আহ্বায়ক আরিফুল ইসলাম আবিদ বলেন, পবিত্র রমজান মাস উপলক্ষে ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছিন্নমূল মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ শেষে আমরা টিএসসি থেকে আইন বিভাগের দিকে যায়। যাওয়ার পথে শাহবাগ থানার উপ-পরিদর্শক রইচ উদ্দিনের নেতৃত্বে একটি গাড়ি আমাদের পেছনে থামে। এ সময় আকতার হোসেনকে ধরে বলেন, আপনাকে বহির্বিভাগের (ঢামেকের বহির্বিভাগ গেট) সামনে আমাদের অফিসার আপনার সাথে কথা বলবে, চলেন। এই বলে তাকে সেখানে নিয়ে যান। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না।

এ বিষয়ে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেন, আকতার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন জনপ্রিয় ছাত্রনেতা। অনেক দিন ধরে তিনি অসুস্থ। অসুখ নিয়েই ক্যাম্পাসে ত্রাণ বিতরণ কর্মসূচিতে অংশ নেন তিনি। সেখান থেকে পুলিশ তাকে তুলে নিয়ে যায়।

তিনি বলেন, সরকার করোনার নামে লকডাউন দিয়ে বিরোধী মতকে দমন করার জন্য গ্রেফতার-গুম করে যাচ্ছে। রমজানের শুরুতে ডাকসুর নির্বাচিত নেতাকে তার নিজ বিভাগ থেকে তুলে নেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে এভাবে একজন ছাত্রনেতাকে তুলে নেয়া খুবই ন্যাক্কারজনক। আমরা অবিলম্বে আকতার হোসেনের মুক্তি দাবি করছি।

উল্লেখ্য, গত ২৫ মার্চ মতিঝিলে ছাত্র, যুব ও শ্রম অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল শেষে পুলিশের ওপর হামলা ও আসামি নেয়ার অভিযোগে পুলিশ ওই দিনই শাহবাগ থানায় মামলা করে। ওই মামলায় ১ নম্বর আসামি আকতার হোসেন। আর মতিঝিল থানায় করা মামলয় তাকে ৩৩ নম্বর আসামি করা হয়েছে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

শেয়ার করুন

পাঠকের মতামত