আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

শনিবার থেকে প্রবাসীদের জন্য ৫ দেশে ফ্লাইট চলবে

শনিবার থেকে প্রবাসীদের জন্য ৫ দেশে ফ্লাইট চলবে

আগামী শনিবার থেকে বিদেশগামী কর্মী ও ছুটিতে দেশে আটকেপড়া প্রবাসী কর্মীদের জন্য ফ্লাইট চলবে। এইসব ফ্লাইট সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার ও সিঙ্গাপুরে যাবে।

প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ সমকালকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আশা করা যাচ্ছে সব কিছু ঠিকঠাক থাকলে ১৭ এপ্রিল থেকে বিশেষ ফ্লাইট চলবে।

গত বুধবারই সিদ্ধান্ত হয়েছিল ফ্লাইট চলবে। তার দিনক্ষণ ও পদ্ধতি ঠিক করতে বৃহস্পতিবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্মে ভার্চুয়াল সভা হয়। এতে প্রবাসী কল্যাণ সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, বিমান সচিব মোকাম্মেল হোসেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান, বিমানের ব্যবস্থাপনা পরিচালক আবু সালেহ মোস্তাফিজুর রহমানসহ উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

করোনার সংক্রমণ রোধে গত বুধবার থেকে চলছে আট দিনের 'সর্বাত্মক' লকডাউন। বন্ধ রাখা হয়েছে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমান যোগাযোগও। এতে চরম ভোগান্তি ও অনিশ্চয়তায় পড়েছেন এই আট দিনের বিমানের টিকিট কেটে রাখা বিদেশগামী কর্মীরা। তাদের প্রায় সবাই কর্মস্থলে গিয়ে কোয়ারেন্টাইনে থাকতে হোটেল বুকিং দিয়েছেন। বিমান চলাচল বন্ধ থাকায় নির্ধারিত সময়ে বিদেশ যেতে না পারলে বুকিংয়ের এ টাকা মার যাবে। অনেকের ভিসা ও রি-এন্টির মেয়াদ শেষের পথে।

এমতবস্থায় বিমান চলাচল বন্ধের সিদ্ধান্তের সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হন প্রবাসীরা। রিক্রুটিং এজেন্সি ও ট্রাভেল এজন্টরা সংবাদ সম্মেলনে করে বিমান চালু রাখার দাবি জানায়। তাদের তথ্যানুযায়ী, ৩০ হাজার কর্মী আটকা পড়বেন ফ্লাইট বন্ধ হলে। তাদের চাকরি হারানোর শঙ্কা রয়েছে।

আলোচনা সমালোচনার মুখে বুধবার আন্তঃমন্ত্রণালয় সভায় সিদ্ধান্ত হয় লকডাউনে প্রবাসী কর্মীদের জন্য ফ্লাইট পরিচালনা করা হবে। বৃহস্পতিবারের বৈঠক সূত্রে জানা গেছে, পাঁচটি দেশে ১০০ থেকে ১২০টি বিশেষ ফ্লাইট পরিচালনার প্রস্তুতি নেওয়া হচ্ছে। চাহিদা সাপেক্ষে তা কমবেশি করা হবে। যারা আগাম টিকিট কেটেছেন তারা অগ্রাধিকার ভিত্তিতে যাবেন এইসব ফ্লাইটে। বাকিরা ভিসা ও রি-এন্ট্রির মেয়াদ সাপেক্ষে টিকিট পাবেন। তবে আগের ভাড়াতেই বিশেষ ফ্লাইটে যাত্রী পরিবহন করা হবে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

শেয়ার করুন

পাঠকের মতামত