আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

বিমানের ফ্লাইট বাতিল: কর্মস্থলে ফেরা নিয়ে অনিশ্চয়তায় প্রবাসী শ্রমিকরা

বিমানের ফ্লাইট বাতিল: কর্মস্থলে ফেরা নিয়ে অনিশ্চয়তায় প্রবাসী শ্রমিকরা

প্রবাসী কর্মীদের কাজে ফেরার স্বার্থে বিশেষ ফ্লাইট চালুর প্রথম দিনে শনিবার (১৭ এপ্রিল) ১০টির মধ্যে ৫টি বাতিল করা হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়ছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা শত শত প্রবাসী। রাতে বিক্ষোভও করেছেন তারা। ওই যাত্রীরা বলছেন, কর্মস্থলে যাওয়া নিয়ে অনিশ্চয়তার পাশাপাশি আর্থিক ক্ষতিতে দুর্বিষহ হয়ে উঠেছে তাদের জীবন।

ল্যান্ডিং পারমিশন পেতে বিলম্ব ও যাত্রী স্বল্পতায় ফ্লাইটগুলো বাতিল করা হয়েছে বলে জানান শাহজালাল বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ-উল-আহসান।

তিনি বলেন, আশা করি রোববারের মধ্যে এ সমস্যার সমাধান হবে। ফ্লাইটও বাড়বে।

প্রবাসী কর্মীদের কথা চিন্তার করে লকডাউনের মধ্যেই শনিবার ভোর থেকে ৫টি দেশের সঙ্গে বিশেষ ফ্লাইট চালুর সিদ্ধান্ত নেয় সরকার। সে অনুযায়ী ভোর ৬টা ২০ মিনিটে রিয়াদের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট। তাই লকডাউনের কঠোর বিধিনিষেধ পেরিয়ে বিমানবন্দরে উপস্থিত শত শত প্রবাসী উপস্থিত হন। কিন্তু আবারো নতুন জটিলতায় পড়তে হলো তাদের।

কোভিড সনদ, ভিসা-পাসপোর্টসহ প্রয়োজনীয় কাগজপত্রসহ সংগ্রহ করে নির্ধারিত সময়ে বিমানবন্দরে এসে জানতে পারেন বাতিল করা হয়েছে বিশেষ ফ্লাইট। আর তাতে কেউ কেউ ফেটে পড়েন ক্ষোভে, কেউ আবার হতাশায় দিশেহারা।

বিশেষ ফ্লাইটে যাদের যাত্রা করার কথা ছিল তাদের প্রায় সবারই ভিসার মেয়াদ শেষের দিকে আর ফ্লাইট বাতিলের খবরে তাই অনেকের ভবিষ্যৎ এখন অনিশ্চয়তায় মধ্যে পড়েছে বলে জানা গেছে।

নাম না প্রকাশ করার শর্তে বিমানের এক কর্মকর্তারা জানান, সৌদি আরবে অবতরণের অনুমতি না পাওয়ার কারণেই বাতিল করতে হয়েছে বিশেষ ফ্লাইট।

যেসব রেমিটেন্স যোদ্ধার বিমানে চেপে কর্মস্থলে যাওয়ার কথা ছিল, তাদেরই বাসে করে নিয়ে যাওয়া হয় হোটেলে।

বিমান সূত্র আরও জানায়, আজকে সৌদি আরবে বিমানের আরও কিছু ফ্লাইট যাওয়ার কথা ছিল এবং সেগুলোও বাতিল করা হয়েছে।

বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের নিজ নিজ কর্মস্থলে পৌঁছানোর সুবিধার্থে ভোর থেকে পরবর্তী এক সপ্তাহে সৌদি আরব, ওমান, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও সিঙ্গাপুরে প্রায় ১০০টি বিশেষ ফ্লাইট পরিচালনা করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। গত ১৫ এপ্রিল এ সিদ্ধান্ত নেওয়া হয়।

গত ১১ এপ্রিল বেবিচক জানায়, ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য লকডাউন চলাকালীন সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকবে। ১২ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগের দেওয়া প্রজ্ঞাপনে বলা হয়, সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধ থাকবে।

পরে গত ১৫ এপ্রিল এক আন্তঃমন্ত্রলায় বৈঠকে আজ শনিবার থেকে পরবর্তী এক সপ্তাহে সৌদি আরব, ওমান, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও সিঙ্গাপুরে প্রায় ১০০টি বিশেষ ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ ঠেকাতে ১৪ এপ্রিল থেকে শুরু হওয়া দেশব্যাপী কঠোর লকডাউনের কারণে প্রায় ২০ থেকে ২৫ হাজার অভিবাসী শ্রমিকদের তাদের নিজ নিজ কর্মস্থলে ফেরার সুযোগ করে দিতে সরকার এ সিদ্ধান্ত নেয়।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

শেয়ার করুন

পাঠকের মতামত