আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

নারায়ণগঞ্জের তাণ্ডবে মামুনুল হকের সংশ্লিষ্টতা মিলেছে: সিআইডি

নারায়ণগঞ্জের তাণ্ডবে মামুনুল হকের সংশ্লিষ্টতা মিলেছে: সিআইডি

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) জানিয়েছে, নারায়ণগঞ্জে তাণ্ডবের ঘটনায় দায়ের করা একটি মামলায় প্রাথমিক তদন্তে হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হকের সংশ্লিষ্টতা পাওয়া গেছে।

মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান সিআইডির প্রধান ব্যারিস্টার মাহবুবুর রহমান।

তিনি জানান, মামুনুল বর্তমানে অন্য একটি মামলায় রিমান্ডে আছেন। সেটির রিমান্ড শেষ হলে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদন করবে সিআইডি।

এরই মধ্যে হেফাজতের বিরুদ্ধে দায়ের করা ২৩টি মামলার তদন্তভার পেয়েছে সিআইডি।

২৩টি মামলার মধ্যে রয়েছে- নারায়ণগঞ্জ ২, ব্রাহ্মণবাড়িয়া ১৫, কিশোরগঞ্জ ২, চট্টগ্রাম ২ মুন্সিগঞ্জের ২টি। হত্যা, বিস্ফোরক, নাশকতাসহ নানা অভিযোগে এসব মামলা দায়ের করা হয়।

এসব মামলায় মামুনুল হকের কোনো সংশ্লিষ্টতা পাওয়া গেছে কিনা- জানতে চাইলে ব্যারিস্টার মাহবুবুর রহমান বলেন, আমরা প্রাথমিকভাবে তার সংশ্লিষ্টতা পেয়েছি। তিনি একটি মামলায় রিমান্ডে আছেন। সেটি শেষ হলে আমরা তাকে রিমান্ডে আনবো।

কোন মামলায় তার সংশ্লিষ্টতা পেয়েছে সিআইডি তা জানতে চাইলে তিনি বলেন, প্রাথমিকভাবে নারায়ণগঞ্জে দায়ের করা মামলায় তার সংশ্লিষ্টতা পাওয়া গেছে। আমরা মামলাগুলো পর্যালোচনা করছি। যদি অন্য কোনো মামলাতেও তার সংশ্লিষ্টতা পাওয়া যায় তাহলে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে। আমাদের একাধিক টিম এসব বিষয়গুলো নিয়ে কাজ করছে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

শেয়ার করুন

পাঠকের মতামত