আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

চাল কেনার টাকা নেই, আলুসিদ্ধ খেয়ে দুই দিন রোজা

চাল কেনার টাকা নেই, আলুসিদ্ধ খেয়ে দুই দিন রোজা

‘আলুসিদ্ধ খ্যায়া দুই দিন থাকি রোজা আচো। দুই কেজি চালের ট্যাকা রোজগার করতে না পারলে আইজও আলু সিদ্ধ খায়া রোজা থাকা নাগবে।’ স্থানীয় ভাষায় কথাগুলো বলছিলেন রংপুরের মিঠাপুকুর উপজেলার লতিবপুর ইউনিয়নের দরিদ্র ভ্যানচালক নুরনবী মিয়া (৭০)।

বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকালে উপজেলার লতিবপুর ইউনিয়নের সাদুল্যাপুর গ্রামে রাস্তার মোড়ে ভ্যান নিয়ে অলস সময় কাটাচ্ছিলেন নুরনবী মিয়া। এ সময় তার সাথে কথা হয়। পাশের নিঝাল গ্রামে তার বাড়ি। তিনি বলেন, ‘আইজ কয়দিন থাকি নকডাউন (লকডাউন) হওচে। সেই থাকি কোন কামাই রোজগার নাই। বাইরে মানুষ বাইর হয় না। ভ্যানে যাত্রী ওঠে না। ঘরোত চাউল নাই। খায়া না খায়া দিন কাটোছে হামার। বউ ছইল নিয়া খুব কষ্টে আছি।’

তিনি আক্ষেপের সুরে জানান, ‘৭০ বছর বয়স হলেও ভিজিডি, ভিজিএফ, বয়স্ক ভাতা কিংবা সরকারি কোন অনুদান আজ পর্যন্ত তার ভাগ্যে মেলেনি।’ সরকার লকডাউন করায় ভ্যানের ভাড়া কমে যাওয়ায় বৃহস্পতিবার বিকাল পর্যন্ত এক টাকাও রোজগার করতে না পেরে তিনি হতাশা প্রকাশ করে বলেন, ‘দুই কেজি চালের টাকা রোজগার করতে না পারলে হয়তো আবার আজও আলু সিদ্ধ খেয়ে রোজা থাকতে হবে। এভাবে আর কত দিন চলবে? ছোট ৭ বছরের সন্তানটিকে কি খাওয়াব, সে আর আলু সিদ্ধ খেতে চাইছে না। ভ্যান চালিয়ে এখনও কোন আয় করতে পারিনি।’

নুরনবীর পরিবারে ৬ সদস্য। সবচেয়ে ছোট ৭ বছরের মেয়ে শিশু। ৪ শতক জমিতে খড়ের বেড়া দিয়ে ঘর নির্মাণ করে বসবাস করেন। আবাদি জমি এক শতকও নাই।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মামুন ভুঁইয়া বলেন, বর্তমানে নিম্ন আয়ের মানুষেরা খুব কষ্টে আছে। ওই ভ্যান চালককে সরকারি সহযোগিতা প্রদান করা হবে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

শেয়ার করুন

পাঠকের মতামত