আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

হেফাজতের নায়েবে আমির অধ্যাপক আহমদ আবদুল কাদের গ্রেফতার

হেফাজতের নায়েবে আমির অধ্যাপক আহমদ আবদুল কাদের গ্রেফতার

রাজধানীর আগারগাঁও থেকে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক আহমদ আবদুল কাদেরকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। শনিবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁও থেকে তাকে গ্রেফতার করা হয়।

তিনি ২০ দলীয় জোটের শরিক খেলাফত মজলিসের মহাসচিব। পল্টনের বায়তুল মোকাররম মসজিদ এলাকায় সাম্প্রতিক সহিংসতায় সংশ্নিষ্টতার অভিযোগ ও ২০১৩ সালের তাণ্ডবের ঘটনায় তাকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে হেফাজতের শীর্ষ ১৯ নেতাকে গ্রেফতার করা হয়েছে।

ডিবির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ওয়াহিদুল ইসলাম বলেন, সম্প্রতি তাণ্ডবের ঘটনা এবং ২০১৩ সালের ৫ মে মতিঝিল শাপলা চত্বরের হেফজাতের সহিসংতার ঘটনায় দায়ের করা মামলায় আহমদ আবদুল কাদেরকে গ্রেফতার করা হয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরে আসার বিরোধিতা করে হেফাজতে ইসলাম আন্দোলনে নামে সম্প্রতি। বিক্ষোভের নামে ঢাকা, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় সংগঠনটির নেতাকর্মীরা সহিংসতা চালান। এসময় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় তাদের। এসব ঘটনায় ঢাকাসহ বিভিন্ন জেলায় নেতাকর্মীদের বিরুদ্ধে একাধিক মামলা হয়। এরমধ্যে ২৩টি মামলা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ১৬টি মামলা তদন্ত করছে। বাকি মামলাগুলো তদন্ত করছে পুলিশের বিভিন্ন ইউনিট।

এসব মামলায় র্যাভব-পুলিশের অভিযান অব্যাহত আছে। চলমান অভিযানে গ্রেফতার এড়াতে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির আহমদ আবদুল কাদের পশ্চিম আগারগাঁওয়ে মেয়ের বাসায় আত্মগোপনে ছিলেন। শনিবার সন্ধ্যায় সেখানেই অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

২০২০ সালের ১৫ নভেম্বর তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির নির্বাচিত হন।


এলএবাংলাটাইমস/এলআরটি/বি

শেয়ার করুন

পাঠকের মতামত