আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ডিবির হেফাজতে মামুনুল হকের শ্বশুর

ডিবির হেফাজতে মামুনুল হকের শ্বশুর

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হকের দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণার বাবা মো. ওলিয়ার রহমানকে গ্রেফতারের পর জিজ্ঞাবাসাদের জন্য ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। রাজধানী থেকে আসা ঢাকা মেট্রোপলিটান পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের একটি বিশেষ দল রোববার বেলা পৌনে ১২টার দিকে ফরিদপুরের আলফাডাঙ্গা থানা থেকে তাকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেন বলে নিশ্চিত করেছেন থানার ওসি ওয়াহিদুজ্জামান।

এর আগে শনিবার রাত সাড়ে ১০টার দিকে ওলিয়ার রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য আলফাডাঙ্গা থানায় নিয়ে আসা হয়। মো.ওলিয়ার রহমান একজন সাবেক সেনা সদস্য। তিনি আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের কামারগ্রামের বাসিন্দা এবং ওই ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। আট ছেলে-মেয়ের মধ্যে জান্নাত আরা ঝর্ণা তার মেঝো মেয়ে। ঢাকার সোনারগাঁও রিসোর্ট ঘটনার পর ২১ এপ্রিল ইউনিয়ন আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির এক সভায় তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়।

জান্নাত আরা ঝর্ণার মা শিরিনা বেগম বলেন, রাতে ওসি সাহেব এসে আমার স্বামীকে নিয়ে যান। সাংবাদিকরা জানতে চাইলে সে সময় তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হচ্ছে বলে জানান ওসি। পরের দিন রোববার অবশ্য ওলিয়ার রহমানকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন তিনি।

ওলিয়ার রহমানকে নিয়ে ডিএমপির ডিবি পুলিশের ওই বিশেষ দলের ঢাকা রওনার বিষয়টি নিশ্চিত করলেও এ ব্যাপারে আলফাডাঙ্গা থানার ওসি ওয়াহিদুজ্জামান বিস্তারিত কিছু জানেন না বলে মন্তব্য করেছেন। তিনি জানান, তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডেকে আনা হয়। এরপর উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশানুযায়ী ঢাকা হতে আসা ডিএমপির ডিবি পুলিশের বিশেষ দলের কাছে হস্তান্তর করা হয়। রোবার বেলা পৌনে ১২টার দিকে তাকে নিয়ে ডিবির টিমটি ঢাকায় রওনা হন।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

শেয়ার করুন

পাঠকের মতামত