আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার সকাল ৮টা ২৫ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়।

এদিকে আমাদের বগুড়া অফিস জানায়, আজ সকালে বগুড়ায় ভূকম্পন অনুভূত হয়েছে। সকাল সাড়ে ৮টায় বগুড়া শহরের বহুতল ভবনগুলো হঠাৎ কেঁপে ওঠে। এটা টের পেয়ে ভবনের বাসিন্দারা ভূমিকম্প বলে চিৎকার দেয়। এতে অনেক ভবনের বাসিন্দারা নিজ নিজ ফ্ল্যাট বাসা থেকে বাইরে বেরিয়ে আসে। অনেকে অবশ্য ঘুমিয়ে থাকায় বিষয়টি টেরই পায়নি।

বগুড়ায় ভূকম্পন পরিমাপের ব্যবস্থা না থাকায় ভূকম্পন মাত্রা জানা যায়নি। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

নীলফামারী সংবাদদাতা জানান, নীলফামারীতে আবারো মৃদু ভূ-কম্পন অনুভূত হয়েছে। বুধবার সকাল ৮টা ২৩ মিনিটে এই কম্পন অনুভূত হয়। হঠাৎ এ কম্পনে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভূ-কম্পনে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানান জেলা প্রশাসন ও উপজেলার নির্বাহী কর্মকর্তারা। এর আগে গত ৫ এপ্রিল রাত ৯টা ২১ মিনিটে মৃদু ভূ-কম্পন অনুভূত হয়।

নীলফামারী সদর উপজেলার পুরাতন রেল ষ্টেশন এলাকার জাহিদুল ইসলাম জানান, ঘুমিয়ে ছিলাম, হঠাৎ ঝাঁকুনি উঠে ঘরের আসবাবপত্র নড়ে উঠে। বুঝতে পেরে তাৎক্ষণিক ঘরের বাহিরে চলে আসি। বাইরে এসে শুনতে পাই, মানুষজন আতঙ্কিত হয়ে ঘরের বাইরে বের হয়েছে।

এদিকে একই সময় ভারতের উত্তরবঙ্গের একাধিক জেলা ভূমিকম্পে কেঁপে ওঠেছে বলে জানিয়েছে কলকাতাভিত্তিক আনন্দবাজার পত্রিকা।

এতে বলা হয়, বুধবার সকালে ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গের একাধিক জেলা। কম্পন অনুভূত হয়েছে দক্ষিণবঙ্গেও। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৬.২। আসামের গৌহাটির কাছে শোনিতপুরে ভূমিকম্পের উৎসস্থল বলে জানা গেছে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

শেয়ার করুন

পাঠকের মতামত