আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

এবার ঢাকায় সংবাদ সম্মেলন করে সব ফাঁস করে দেওয়ার হুমকি কাদের মির্জার

এবার ঢাকায় সংবাদ সম্মেলন করে সব ফাঁস করে দেওয়ার হুমকি কাদের মির্জার

এবার ঢাকায় সংবাদ সম্মেলন করে সবকিছু ফাঁস করে দেওয়ার হুশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই ও নোয়াখালীর বসুরহাটের পৌর মেয়র আবদুল কাদের মির্জা।

তিনি বলেন, আগামী কয়েকদিনের মধ্যে ঢাকায় সাংবাদিক সম্মেলন করে আপনাদের সব তথ্য আমি ফাঁস করে দেব।  তিনি নিজের কর্মীদের ওপর দমন নিপীড়ন বন্ধেরও দাবি জানান।

কাদের মির্জা মঙ্গলবার রাত ১০টায় বসুরহাট পৌরসভা ভবন থেকে তার অনুসারী স্বপন মাহমুদের ফেসবুকে লাইভে এসে এসব কথা বলেন।       

তিনি বলেন, এতদিন তারা (কাদের মির্জার অনুসারী) অপরাধ করেনি, এখন হঠাৎ করে এত বড় বড় অপরাধী কীভাবে হলো।  আর যারা অপরাধী (প্রতিপক্ষ) তাদেরকে পুলিশ প্রটোকল দেয়।  এখানে পিবিআই, ডিবি ও পুলিশ দিয়ে বিচার হবে না।  আমি দীর্ঘদিন বলে আসছি, ঢাকা থেকে বিচার বিভাগীয় তদন্ত করতে হবে।  বিচার বিভাগীয় তদন্তে যদি আমি এবং আমার অনুসারীরা দোষী হই সেক্ষেত্রে আমাদের বিচার হবে।  অন্যথায় যেটা ঘটাচ্ছেন, এখানে বিষ্ফোরণ ঘটবে- ইনশাল্লাহ।

রমজানের কারণে চুপ আছেন জানিয়ে তিনি বলেন, এখন করোনা হয়তোবা রমজানের কারণে আমরা চুপ আছি।  এভাবে নির্যাতন সহ্য করে আমরা কতদিন চুপ থাকবো।  ওবায়দুল কাদের সাহেব এগুলো বন্ধ করেন, এগুলো আপনার কারসাজি।  এমপি একরাম-নিজাম দুদকের আসামী, ৩০ লক্ষ টাকা কে কোথায় দিয়েছেন, সব খবর আমাদের কাছে আছে।  কয়দিন চাপাইয়া রাখবেন, রাখতে পারবেন না।  জনগণ সোচ্চার-জনগণ সব জানে।  টাকা দিয়ে, আবার কাউকে হুমকি দিয়ে সাংবাদিকদের মুখ বন্ধ করে রেখেছেন- বন্ধ করতে পারবেন না।  ঢাকাতে আমাকে সাংবাদিক সম্মেলন করতে দেন না, কিভাবে সাংবাদিক সম্মেলন করতে হয়, সেটা আমি জানি। আমার সাংবাদিক সম্মেলন বন্ধ করতে পারবেন না।

কোম্পানীগঞ্জের রাজনীতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে কাদের মির্জা আরও বলেন, আমার ৪৭ বছরের রাজনৈতিক জীবনে দেখিনি বা শুনিও নাই, যেটা কোম্পানীগঞ্জে এখন চলছে।  ওবায়দুল কাদের, তার স্ত্রী (ইসরাতুন্নেছা কাদের) এবং নোয়াখালীর ... এমপি একরাম, ফেনীর অপরাজনীতির হোতা এমপি নিজাম হাজারীর নির্দেশে এখানকার অস্ত্রধারী সন্ত্রাসীরা তাণ্ডব চালাচ্ছে।  নোয়াখালীর ডিসি, এসপি, এডিশনাল এসপি শামীম, ডিবির ওসি, পিবিআইর মোস্তাফিজ এবং কোম্পানীগঞ্জের ওসি, ওসি (তদন্ত), ইউএনও, এসিল্যান্ড সবাই একই স্টাইলে তাণ্ডব চালাচ্ছে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

শেয়ার করুন

পাঠকের মতামত