আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

৩ হাজার অসহায় দুস্থদের মাঝে ‘এক ব্যাগ আনন্দ' বিতরণ করল ড্যাফোডিল ইউনিভার্সিটি

৩ হাজার অসহায় দুস্থদের মাঝে ‘এক ব্যাগ আনন্দ' বিতরণ করল ড্যাফোডিল ইউনিভার্সিটি

টাইমস হায়ার এডুকেশন র‌্যাংঙ্কিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১ম স্থান অর্জন করার আনন্দ ভাগাভাগি করে নিতে ৩ হাজার অসহায় দুস্থদের মাঝে 'এক ব্যাগ আনন্দ' শিরোনামে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আজ বৃহস্পতিবার (২৯ এপ্রিল) আশুলিয়ার ড্যাফোডিল স্মার্ট সিটিতে ড্যাফোডিল ইন্সটিটিউট অব সোশ্যাল সাইন্স (ডিআইএসএস) এর উদ্যোগে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে 'এক ব্যাগ আনন্দ' কার্যক্রম শুরু হয়। আজ (২৯ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের সুবিশাল মাঠে সামাজিক দূরত্ব মেনে এবং যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে আশপাশের এলাকা থেকে আসা অসচ্ছ্বল মানুষদের মাঝে পবিত্র রমজান মাসের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। ত্রাণ সামতগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, ছোলাসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য।

টাইমস হায়ার এডুকেশন র‌্যাংঙ্কিং বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এক র‌্যাংঙ্কিং। এই র‌্যাংঙ্কিং য়ে স্থান পাওয়া ড্যাফোডিলের জন্য এবং একইসঙ্গে বাংলাদেশের জন্য এক অভূতপূর্ব আনন্দের উপলক্ষ্য। এই আনন্দকে সবার সঙ্গে উদযাপন করতেই ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে। ভবিষ্যতেও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সব ধরনের আনন্দ অসচ্ছ্বল মানুষদের সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

শেয়ার করুন

পাঠকের মতামত