আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

শর্তসাপেক্ষে ৩৮ দেশে বাণিজ্যিক ফ্লাইট চালু হচ্ছে আজ

শর্তসাপেক্ষে ৩৮ দেশে বাণিজ্যিক ফ্লাইট চালু হচ্ছে আজ

করোনা ভাইরাসের সংক্রমণে ‘অতি ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত দেশগুলো ছাড়া বিশেষ শর্তে আন্তর্জাতিক রুটে বাণিজ্যিক ফ্লাইট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ শনিবার থেকেই এসব ফ্লাইট চলাচল শুরু হবে বলে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) দেওয়া প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে।

অতি ঝুঁকিপূর্ণ দেশগুলোর সঙ্গে সাময়িক যোগাযোগ বিচ্ছিন্ন এবং ঝুঁকিপূর্ণ দেশগুলো থেকে আসা যাত্রীদের ১৪ দিনের ‘প্রতিষ্ঠানিক কোয়ারেন্টিন’ বাধ্যতামূলক করা হয়েছে উল্লেখ করে ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, বর্তমানে কোভিড-১৯ সংক্রমণের হার বিবেচনায় ৩৮টি দেশে গমনাগমনের ওপর বিশেষ শর্ত আরোপ করে ফ্লাইট চলাচল পুনরায় চালু করা হয়েছে। তবে, ভারতের সঙ্গে এয়ার বাবল চুক্তির আওতায় চলাচলকারী ফ্লাইটগুলো স্থগিত রাখা হয়েছে।

সেখানে আরও বলা হয়েছে, তালিকা বহির্ভূত দেশগুলো থেকে আসা যাত্রীদেরকে পিসিআর নেগেটিভ সনদ আনা সাপেক্ষে ১৪ দিন ‘হোম কোয়ারেন্টিন’ কঠোরভাবে পালনের জন্য বলা হয়েছে। তবে, ব্যতিক্রম হিসেবে কাতার, বাহরাইন ও কুয়েত—মধ্যপ্রাচ্যের এই তিনটি দেশ ঝুঁকিপূর্ণ তালিকায় থাকা সত্ত্বেও সেখান থেকে আসা যাত্রীরা বর্তমানে চলমান তিন দিনের প্রতিষ্ঠানিক কোয়ারেন্টিন ব্যবস্থাপনা অনুসরণ করবেন। পরবর্তীতে স্বাস্থ্য পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে বাকি ১১ দিন হোম কোয়ারেন্টিন অথবা আইসোলেশন থাকার জন্যে বিবেচিত হবেন।

এই ব্যবস্থাপনার মাধ্যমে আটকে পড়া অভিবাসী যাত্রীরা নিজ নিজ গন্তব্য বা কর্মস্থলে যাওয়ার সুযোগ পাবেন বলে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) দেওয়া প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

শেয়ার করুন

পাঠকের মতামত