আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ওবায়দুল কাদের ও তার স্ত্রী আমাকে হত্যা করতে চায়: কাদের মির্জা

ওবায়দুল কাদের ও তার স্ত্রী আমাকে হত্যা করতে চায়: কাদের মির্জা

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, তার স্ত্রী ইসরাতুন্নেসা কাদের, একরামুল করিম চৌধুরী ও নিজাম হাজারী আমাকে ও আমার ছেলেকে হত্যা করতে চায় বলে মন্তব্য করেছেন নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার সময় তার ফেইসবুক আইডিতে এমন একটি পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

ফেসবুকে কাদের মির্জা লিখেছিলেন, ‘ওবায়দুল কাদের, তার স্ত্রী ইসরাতুন্নেসা কাদের, সাংসদ একরামুল করিম চৌধুরী ও সাংসদ নিজাম হাজারীর নির্দেশে সন্ত্রাসী মিজানুর রহমান বাদল, ফখরুল ইসলাম রাহাত, আজম পাশা রুমেল, বাসস্ট্যান্ডের চাঁদাবাজ সবুজ, টেকের মাদক সম্রাট সবুজ, মাহবুবুর রশিদ মঞ্জু, কচি, খিজির হায়াত, আরিফ, আলাল, ঢাকার চাঁদাবাজ জুয়েল, ভূমি দস্যু শাহিন, টাকা চোর রিমন, সন্ত্রাসী কানা রাজ্জাক, দাগনভুঁঞার সন্ত্রাসী জহিরুল ইসলাম তানভীর, রবেন্স, রনী, লিংকন, রিয়াদ এরা আমাকে ও আমার সন্তানকে হত্যার জন্য সক্রিয় ভাবে মাঠে নেমেছে। আপনারা আমার ও আমার সন্তানের জন্য দোয়া করবেন।’

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল বলেন, আমাদের প্রিয় নেতা ওবায়দুল কাদের ও তার সহধর্মিনীসহ অন্যান্য নেতাদের বিরুদ্ধে এমন মিথ্যাচারের আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ওবায়দুল কাদের সন্ত্রাসী লালন করেনা। তাছাড়া কোন জনবিচ্ছিন্ন ও নৈতিকতা বিসর্জিত নেতাকে হত্যা করে আমরা পাপের ভাগী হওয়ার মতো বোকা নই।


সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোটভাই বসুরহাটের মেয়র কাদের মির্জার সাথে স্থানীয় উপজেলা আওয়ামী লীগের দ্বন্দ্ব-সংঘাত চলে আসছে। এর জের ধরে সংঘর্ষে দুই জনের মৃত্যু হয়েছে। সম্প্রতি উপজেলা আওয়ামী লীগের নেতা কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে কাদের মির্জার বিরুদ্ধে নালিশ করে এসেছেন।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

শেয়ার করুন

পাঠকের মতামত