আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

অধ্যাপক ডা. সাহিদা আখতারের মৃত্যুতে অর্থনীতি সমিতির শোক

অধ্যাপক ডা. সাহিদা আখতারের মৃত্যুতে অর্থনীতি সমিতির শোক

বারডেম জেনারেল হাসপাতাল ও ইব্রাহিম মেডিকেল কলেজের নিউনেটালজি বিভাগের অধ্যাপক ডা. সাহিদা আখতারের মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ অর্থনীতি সমিতি।

দীর্ঘদিন ক্যান্সারের বিরুদ্ধে লড়া ডা. সাহিদা শনিবার (১ মে) সন্ধ্যায় ফুলার রোডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকার নিজ বাসায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর।

ডা. সাহিদা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগের অধ্যাপক ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অর্থনীতিবিদ ড. আবুল বারকাতের স্ত্রী। এ দম্পতির তিন কন্যা। তারা হলেন- অবন্তি, আনোখি ও অরণি।

অধ্যাপক ডা. সাহিদা আখতার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের পঞ্চম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ও বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশনের (বিপিএ) আজীবন সদস্য ছিলেন।

গণমানুষের অর্থনীতিবিদ হিসেবে খ্যাত মুক্তিযোদ্ধা বারকাত গত ২৬ মার্চ তার সর্বশেষ প্রকাশিত ‘নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু, জাতীয় ঐক্য সৃষ্টির শ্রেষ্ঠ সুযোগ’ শিরোনামে (দ্বিতীয় পরিমার্জিত ও পরিবর্ধিত প্রকাশ) বইটি উৎসর্গ করেছেন তার স্ত্রী ডা. সাহিদাকে। উৎসর্গপত্রে অধ্যাপক বারকাত লিখেন, “আমার জ্ঞানানুসন্ধান কাজে অনুপ্রেরণার উৎস আমার সহধর্মিনী অধ্যাপক ডা. সাহিদা আখতারকে”।

বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ড. জামালউদ্দিন আহমেদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে সমিতি জানায়, ‘অধ্যাপক ডা. সাহিদা আখতারের মৃত্যুতে বাংলাদেশ অর্থনীতি সমিতি তার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছে’।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

শেয়ার করুন

পাঠকের মতামত