আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

রাবি ভিসির শেষ দিনের নিয়োগ তদন্তে শিক্ষা মন্ত্রণালয়ের কমিটি

রাবি ভিসির শেষ দিনের নিয়োগ তদন্তে শিক্ষা মন্ত্রণালয়ের কমিটি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভিসি এম আবদুস সোবহানের শেষ কর্মদিবসে দেয়া নিয়োগের বিষয়ে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়।

ওই কমিটি আগামী সাত কার্যদিবসের মধ্যে ভিসির দেয়া নিয়োগের সাথে জড়িতদের চিহ্ণিত করে প্রতিবেদন জমা দেবেন।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীরকে আহ্বায়ক করে বৃহস্পতিবার এ কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়।

এ ছাড়া তদন্ত কমিটির দুই সদস্য হলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মো: আবু তাহের এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্মসচিব ড. মো: জাকির হোসেন আখন্দ। কমিটির সদস্য সচিব ইউজিসির পরিচালক (পাবলিক বিশ্ববিদ্যালয়) মোহাম্মদ জামিনুর রহমান।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে বিশ্ববিদ্যালয় নিয়োগ বাণিজ্য এবং বিভিন্ন অনিয়ম নিয়ে ছাত্রলীগ ও শিক্ষকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এর মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভিসি এম আব্দুস সোবহানের শেষ কর্ম দিবসে কয়েকজনকে নিয়োগ দেন। গত ৫ মে অস্থায়ী ভিত্তিতে (এডহক) বিশাল জনবল নিয়োগ দিয়েছেন ভিসি বলে জানা গেছে।

এই নিয়োগকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ১২টায় রাজশাহী মহানগর ছাত্রলীগ ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের মধ্যে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ভিসির বিদায় বেলায় টাকার বিনিময়ে ছাত্রলীগের ১২৫ জন নেতা-কর্মীকে নিয়োগ দিয়েছেন বলে প্রচার শুরু হলে মহানগর ছাত্রলীগের নেতা-কর্মীরা ক্যাম্পাসে প্রবেশ করেন। পরে তাদের ওপর হামলা চালায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। এ দিন দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া প্রায় আধা-ঘণ্টা চলতে থাকে। পরে পুলিশ লাঠিচার্জ করলে আরো উত্তেজনা ছড়িয়ে পড়ে।

একপর্যায়ে মহানগর ছাত্রলীগের নেতা-কর্মীরা ক্যাম্পাস থেকে পালিয়ে যায়। এতে পাঁচজন আহত হয়েছে।

আহতরা হলেন সদ্য নিয়োগপ্রাপ্ত রেজিস্ট্রার আব্দুল্লাহ আল মামুন, সেকশন অফিসার মাসুদ, রাবি ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ও ক্রীড়া বিভাগের সহকারী পরিচালক কামরুজ্জামান চঞ্চল। বাকি দু’জনের পরিচয় জানা যায়নি।

এ দিকে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার আব্দুস সালামকে অব্যাহতি দিয়ে আব্দুল্লাহ আল মামুনকে নিয়োগের মাধ্যমে অস্থায়ী ভিত্তিতে ১২৫ জনকে নিয়োগ দিয়ে বিদায় নিয়েছেন ভিসি এম আব্দুস সোবহান বলে জানা গেছে।

সেখানে উল্লেখ করা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের স্বার্থে রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যাক্ট ১৯৭৩-এর ১২(৫) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে অস্থায়ী ভিত্তিতে ছয় মাসের জন্য নিয়োগ দেয়া হলো।

এ দিকে পুলিশ প্রটোকলে বৃহস্পতিবার দুপুর আড়াইটায় ক্যাম্পাস ছেড়েছেন ভিসি এম আব্দুস সোবহান। পথে সাংবাদিকদের বলেন, ‘যেটুকু দায়িত্ব পেয়েছিলাম যথাযথভাবে পালন করেছি।’

নিয়োগের বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের এ বিষয়ে কোনো কথা বলেননি। শুধু বলেছেন, নিয়োগ হয়ে থাকলে পরে জানতে পারবেন। দায়িত্ব পালনকালে সাংবাদিকদের সহযোগিতার কথা স্মরণ করে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ভিসি।

উল্লেখ্য, ২০১৭ সালের ৭ মে রাবির ভিসি হিসেবে দ্বিতীয়বার চার বছরের জন্য নিয়োগ পান ফলিত পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এম আব্দুস সোবহান।

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

শেয়ার করুন

পাঠকের মতামত